আর্কাইভ
লগইন
হোম
হত্যা
কুমিল্লার বরুড়ায় ছেলেকে শ্বাসরোধে হত্যার পর প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
কুমিল্লা জেলার বরুড়ায় পারিবারিক কলহের জেরে শিশু ছেলেকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন প্রবাসীর স্ত্রী। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে মৃত মা-ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে ভিকটিম পরিবারের দাবি পরিকল্পিতভাবে স্বামী এবং তাদের স্বজনরা তাদের হত্যা করেছে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে বরুড়া পৌরসভার দেওড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানান, বরুড়া পৌরসভার দেওড়া এলাকার বাসিন্দা কাউসার হোসেন প্রবাসে থাকেন। গতকাল মঙ্গলবার রাতে কাউসারের সঙ্গে স্ত্রী নাদিয়া আক্তার পান্নার ঝগড়াঝাটি হয়। পরে নাদিয়া রাগ করে ছেলেকে নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে আশপাশের লোকজনের সন্দেহ হলে তারা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। এ সময় শিশু আব্দুল্লাহকে (৫) অচেতন ও পান্নাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের দাবি সন্তানকে হত্যা করে মা নিজেও আত্মহত্যা করেছে।
4 দিন আগে