আর্কাইভ
লগইন
হোম
স্বর্ণের দাম
টানা ৩ দফায় বাড়লো স্বর্ণের দাম, প্রতিভরি ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা
আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৪,৩৭৪ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা।  স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
1 দিন আগে
আবারও স্বর্ণের দাম সর্বোচ্চ : ভরি ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা
আবারও স্বর্ণের দাম সর্বোচ্চ : ভরি ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা
2026-01-28
আজ বুধবার (২৮ জানুয়ারি) দেশের বাজারে স্বর্ণ ভরিতে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকায় বিক্রি হবে। সর্বশেষ গত সোমবার (২৬ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ৫,২৪৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,৬,৪৪০ টাকা, যা দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৫০,৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২,১৪,৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৭৬,৫৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দামে টানা রেকর্ড, প্রতি ভরি ২,৩৪,৬৮০ টাকা
স্বর্ণের দামে টানা রেকর্ড, প্রতি ভরি ২,৩৪,৬৮০ টাকা
2026-01-18
বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার ফলে দেশের বাজারে রেকর্ড হারে বেড়েছে দাম। গত বুধবার (১৪ জানুয়ারি) ভরিতে ২,৬২৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।  বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সমন্বয় করে কার্যকর করা এ দামেই আজ রোববার (১৮ জানুয়ারি) বিক্রি হবে স্বর্ণ।  বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,৩৪,৬৮০ টাকা (যা বুধবার ছিল ২,৩২,০৫৫ টাকা)। 
আবারও বেড়েছে স্বর্ণের দাম, প্রতিভরি ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা
আবারও বেড়েছে স্বর্ণের দাম, প্রতিভরি ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা
2026-01-11
বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার ফলে দেশের বাজারেও বেড়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) ভরিতে ১,০৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।  বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি সমন্বয় করে কার্যকর করা এই দামে আজ রোববার (১১ জানুয়ারি) বিক্রি হবে স্বর্ণ।  বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,২৭,৮৫৬ টাকা। (যা শনিবার ছিল ২,২৬,৮০৭ টাকা)।