আর্কাইভ
লগইন
হোম
সেনাবাহিনী
বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনী ও সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ জন
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে সেনাবাহিনীর সঙ্গে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। নিহত ব্যক্তি পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সদস্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলার মুরুংগো বাজার এলাকার সাইরন ম্রো পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল পৌঁছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড়ের চূড়া থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এই সময় সেনাবাহিনীর সদস্যরা গুলি চালালে দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি হয়। থেমে দুপক্ষের মধ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটে।
6 দিন আগে
বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরান সরকারের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি
বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরান সরকারের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি
2026-01-11
ইসলামি প্রজাতন্ত্র ইরানে বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ হিসেবে ঘোষণা করেছে দেশটির ক্ষমতাসীন ইসলামপন্থি সরকার। একই সঙ্গে বিক্ষোভে যারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন, তারা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারী) ইরানের অ্যাটর্নি জেনারেল মোহম্মদ মোভাহেদি আজাদের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সংবিধানের ১৮৬ নম্বর ধারা অনুযায়ী বিক্ষোভকারীদের ‘মোহারেব’ (আল্লাহর শত্রু) বলে ঘোষণা করছে ইরানের ইসলামি প্রজাতন্ত্র। ‘মোহারেব’-দের শাস্তি মৃত্যুদণ্ড।’
গাজায় আগ্রাসনের পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা
গাজায় আগ্রাসনের পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা
2025-12-18
ইসরাইলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছেন। এই নিয়ে ২০২৩ সালের ০৭ অক্টোবর ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা শুরুর পর থেকে দেশটির ৬১ জন সেনাসদস্য আত্মহত্যা করলেন। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষ আত্মহত্যা করা ঐ সেনা ইসরাইলি বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি ‘ট্র্যাকার’ হিসেবে কাজ করতেন। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি নিজের ওপর গুলি চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে এদিন সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়।
সুদানে শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
সুদানে শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
2025-12-14
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত শনিবার (১৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই শোক জানান প্রধান উপদেষ্টা। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাতবরণ এবং আরও ৮ জনের আহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত; বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে গভীর বেদনার।’