আর্কাইভ
লগইন
হোম
সাংবাদিকতা
প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক নিলেন ববিতা
বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ দেওয়া হয়েছে। একুশে পদক-২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে চলচ্চিত্রে এবার মনোনীত হয়েছেন গুণী অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। তার হাতে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করেন তিনি
4 দিন আগে
ইসরাইলি হামলায় গাজায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত
ইসরাইলি হামলায় গাজায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত
2025-08-11
অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ৫ সাংবাদিক নিহত হয়েছেন। ভূখণ্ডটির গাজা সিটিতে আল-শিফা হাসপাতালের কাছে হওয়া ইসরাইলি হামলায় তারা প্রাণ হারান। আজ সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, গাজা সিটিতে আল-শিফা হাসপাতালের কাছে ইসরাইলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত হয়েছেন। আল জাজিরার তথ্য অনুযায়ী, নিহতরা হচ্ছেন- প্রতিবেদক আনাস আল-শরীফ ও মোহাম্মদ কুরাইকেহ এবং ক্যামেরাপার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া। তারা হাসপাতালের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ছিলেন। সেটিকে লক্ষ্য করে ইসরাইল হামলা চালায়।
অভিনয় ছেড়ে দিলে যে পেশায় যাবেন মোশাররফ করিম?
অভিনয় ছেড়ে দিলে যে পেশায় যাবেন মোশাররফ করিম?
2025-08-03
আমার ‘মাঝে মাঝে মনে হয়, অভিনয়টা ছেড়েই দেব। কিন্তু ১০-১২ দিনের বেশি থাকতে পারি না। মনে হয়, ১০-১২ দিন আগে যেটা ভাবছি সেটা ভুল ভাবছি। মনে হয়, আমি অন্য কোনো কিছু করতে পারছি না। পারব না। আমি উপভোগ করিও না। ’ কথাগুলো বলেছেন দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অভিনয়টা যে তার একমাত্র ধ্যান-জ্ঞান ও নেশা সেটাই যেন আবারও কথার মাধ্যমে প্রকাশ করলেন এই তারকা। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কথাগুলো বললেও সঙ্গে মোশাররফ করিম এও বলেন সাংবাদিকতা করার ইচ্ছে রয়েছে তার। এই অভিনেতার কথায়, সাংবাদিকতা করতে ইচ্ছা করে। অনেক আগে থেকেই আমার মনে হয়, আমি তারিক ভাইয়ের (তারিক আনাম খান) ইন্টারভিউ নিই। এটা প্রায়ই মনে হয়। অনেক সময় হায়াত ভাইয়ের (আবুল হায়াত) ইন্টারভিউ নিতে ইচ্ছে করে, দীর্ঘ ইন্টারভিউ।