আর্কাইভ
লগইন
হোম
সংসদ সদস্য
নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নিলেন
জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১২ এপ্রিল) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শপথ নেওয়া নবনির্বাচিত দুই সংসদ সদস্য হলেন- শেরপুর-৩ আসনের মো. মাহমুদুল হক রুবেল ও বগুড়া-৬ আসনের মো. রেজাউল করিম বাদশা।
2 দিন আগে
বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
2026-03-07
বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় এসে সাংবাদিকদের এই কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস, কনভেনশন অব দি হাউস- এসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলাপ হয়েছে। সেইসঙ্গে বিশ্বের যেসব দেশ শক্তিশালী গণতন্ত্রের চর্চা করে থাকে, সেসব দেশের সংসদে চর্চার ওপর কথা বলেছি। তিনি আরও বলেন, আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। বলবেন- এমন একটি