আর্কাইভ
লগইন
হোম
শুল্ক আরোপ
দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করলেন ডোনাল্ড ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১৫ থেকে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।  খবর আল জাজিরার। ডোনাল্ড ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়ার আইনসভা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি কার্যকর করেনি। সে কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, ‘চুক্তি কার্যকর করা তাদের অধিকার। কিন্তু চুক্তি না  মানা পর্যন্ত আমরা শুল্ক বাড়াচ্ছি।’ তবে নতুন শুল্ক ইতোমধ্যে কার্যকর হয়েছে কি না, তা স্পষ্ট নয়। এই বাড়তি শুল্ক গাড়ি, কাঠ, ওষুধ এবং অন্যান্য পারস্পরিক শুল্কযোগ্য পণ্যের ওপর প্রযোজ্য হবে বলে জানিয়েছেন ট্রাম্প। বিষয়টি নিয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। মার্কিন বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ১৩২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে রয়েছে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, সেমিকন্ডাক্টর (চিপ) এবং ইলেকট্রনিক পণ্য। শুল্ক বাড়ায় এসব পণ্যের দাম যুক্তরাষ্ট্রে বাড়তে পারে।
2026-01-27
শুল্ক স্থগিত করায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান ড. মুহাম্মদ ইউনূস
শুল্ক স্থগিত করায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান ড. মুহাম্মদ ইউনূস
2025-04-10
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্কে ৯০ দিনের বিরতি দেওয়ার ঘোষণা দেওয়ার পর বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার প্রতিক্রিয়া জানিয়েছেন।   গতকাল বুধবার (০৯ এপ্রিল) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এমনটি জানানো হয়। প্রধান উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট, শুল্কে ৯০ দিনের বিরতিতে আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই।   তিনি আরও বলেন, আমরা আপনার বাণিজ্যিক এজেন্ডার প্রতি সমর্থন জানিয়ে আপনার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাব।
যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপ বাংলাদেশি পণ্যে
যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপ বাংলাদেশি পণ্যে
2025-04-03
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন। খবর বিবিসির। এর অংশ হিসেবে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসছে। এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক ছিল। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকার দাবি করেছে, বাংলাদেশ কার্যকরভাবে আমেরিকান পণ্যের ওপর ৭৪ শতাংশ শুল্ক আরোপ করে। এর প্রতিক্রিয়ায়, এখন থেকে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হবে।