আর্কাইভ
লগইন
হোম
লেবানন
লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি ‘অর্থহীন’: হিজবুল্লাহ
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন ও ইসরাইলের চলমান যুদ্ধবিরতি ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ানোর একদিন পর এমন মন্তব্য করল সশস্ত্র গোষ্ঠীটি।  এদিকে, লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি হামলায় দুইজন নিহত হয়েছেন এবং হিজবুল্লাহ একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে ইসরাইল ও লেবাননের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন। লেবানন ও ইসরাইল সরকারের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ রোববার শেষ হওয়ার কথা ছিল।
2026-04-25
যুদ্ধবিরতির ১০ প্রস্তাবের একটি  মানতে নারাজ ইসরাইল
যুদ্ধবিরতির ১০ প্রস্তাবের একটি মানতে নারাজ ইসরাইল
2026-04-08
ইরানের দেওয়া ১০টি প্রস্তাবের সবকয়টি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। ঐ প্রস্তাবের ১০ নম্বর ছিল—লেবাননসহ সব রণাঙ্গনে সংঘাত বন্ধ করতে হবে। তবে এই শর্ত মানতে রাজি নয় আগ্রাসন চালানো ইসরাইল। খবর আল জাজিরার আজ বুধবার (০৮ এপ্রিল) দখলদার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে হামলা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তকে সমর্থন করছে তেল আবিব। তবে এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ, ইসরাইল সেখানে অভিযান চালাতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে তারা সমর্থন করছে। যার লক্ষ্য হলো ‘ইরান যেন আর যুক্তরাষ্ট্র, ইসরাইল, ইরানের আরব প্রতিবেশী এবং বিশ্বে পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি সৃষ্টি করতে না পারে।’
 একদিনে লেবাননে আরও ৫৪ জনকে হত্যা করলো ইসরাইল
একদিনে লেবাননে আরও ৫৪ জনকে হত্যা করলো ইসরাইল
2026-04-05
গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরাইলি হামলায় অন্ততঃ ৫৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৫৬ জন। এই নিয়ে গত ০২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১৪০০ ছাড়াল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।  খবর আনাদোলুর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪২২ জনে এবং একই সময়ে আহত হয়েছেন আরও ৪,২৯৪ জন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইল বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। গত ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হলেও ০২ মার্চ হিজবুল্লাহর সীমান্তবর্তী হামলার পর নতুন করে সংঘাত শুরু হয় অঞ্চলটিতে।