আর্কাইভ
লগইন
হোম
লিওনেল মেসি
মায়ামির রোমাঞ্চকর জয়, ফ্রি কিক থেকে মেসির গোল
দূর থেকে পাওয়া এক ফ্রি কিক থেকে গোল করে আবারও আলোচনায় লিওনেল মেসি। খুব জোরালো শট না হলেও প্রতিপক্ষের ডিফ্লেকশনে বল জালে জড়ায়। সেই গোলেই ম্যাচে ফেরে ইন্টার মায়ামি, পরে নাটকীয় লড়াইয়ে জয়ও তুলে নেয় তারা। মেজর লিগ সকারে নিউইয়র্ক সিটির মাঠে ৩-২ ব্যবধানে জিতেছে মায়ামি। দলের হয়ে গোল করেছেন গন্সালো লুহান, লিওনেল মেসি ও মিকায়েল দোস সান্তোস। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। তৃতীয় মিনিটে গন্সালো লুহানের গোলে লিড নেয় তারা। ২৪ বছর বয়সী এই ডিফেন্ডারের ক্যারিয়ারে এটি প্রথম গোল। ১৭তম মিনিটে সমতায় ফেরে নিউইয়র্ক সিটি। আর্জেন্টাইন মিডফিল্ডার ফের্নান্দেস মের্কাউ দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন। দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় স্বাগতিকরা। ৫৯তম মিনিটে মাক্সি মোরালেসের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন উইঙ্গার আগুস্তিন ওহেদা।
2 দিন আগে
ভারতে আসছেন মেসি, সেলফি তুলতে কত খরচ হবে?
ভারতে আসছেন মেসি, সেলফি তুলতে কত খরচ হবে?
2025-11-11
আগামী ১৩ ডিসেম্বর ভারত সফরে আসার কথা রয়েছে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির। তাকে ছুঁয়ে দেখার সুযোগ পাবেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। যুবভারতীয় ক্রীড়াঙ্গনে হতে চলেছে অনুষ্ঠান। এরপর ১৪ তারিখ মুম্বাই ও ১৫ তারিখ দিল্লিতে যাবেন আর্জেন্টাইন এই সুপারস্টার। ভারত সফরে GOAT কাপ ও কনসার্টে অংশ নেবেন মেসি। তাকে দেখার জন্য সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে মেসির সঙ্গে সেলফি তোলা এবং হ্যান্ডশেক করার ব্যবস্থা করেছেন আয়োজকরা। দীর্ঘ ১৪ বছর পর মেসি ভারতে আসছেন। শেষবার তিনি এসেছিলেন বিগত ২০১১ সালে আর্জেন্টিনা দলের সঙ্গে। কলকাতায় একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেন। এবার মেসি একা আসছেন। তাই এবার মেসিকে ভক্তদের আরও কাছে পৌঁছে দিতে চেষ্টার কোনও কমতি রাখছেন আয়োজকরা।
ফ্লোরিডায় মেসির হাতে শহরের চাবি তুলে দিলেন মিয়ামির মেয়র
ফ্লোরিডায় মেসির হাতে শহরের চাবি তুলে দিলেন মিয়ামির মেয়র
2025-11-06
বিগত ২০২৩ সাল থেকে লিওনেল মেসির বসবাস যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে ইন্টার মিয়ামিতে খেলছেন, থাকছেন মিয়ামিতে। এবার সেই শহরের চাবি নিজের হাতে পেলেন মেসি। তার হাতে এই চাবি তুলে দেন খোদ মিয়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ। তবে এই চাবি অবশ্য আক্ষরিক নয়। প্রতীকী একটি চাবি তুলে দেওয়া হয় তার হাতে। মূলতঃ তাকে সম্মাননা দিতেই এই অভিনব পন্থা অবলম্বন করে মিয়ামি কর্তৃপক্ষ। ইন্টার মিয়ামির অন্যতম মালিক জর্জ মাস মঞ্চে উঠে মেসির হাতে প্রতীকী ‘চাবি’ তুলে দেন। তিনি বলেন, ‘এই শহরের মানুষের হৃদয় তুমি জয় করেছো। এটি আমাদের তরফ থেকে ছোট্ট এক ভালোবাসার উপহার।’ মেসি আবেগভরে বলেন, ‘আমি সত্যিই সম্মানিত বোধ করছি। এটি আমার জন্য এক বড় সম্মান।’
বিশ্বকাপের জন্য ‘আকাশে’ ফুটবল স্টেডিয়াম নির্মাণ করছে সৌদি আরব!
বিশ্বকাপের জন্য ‘আকাশে’ ফুটবল স্টেডিয়াম নির্মাণ করছে সৌদি আরব!
2025-10-30
ফুটবল স্টেডিয়াম আকাশে বানানোর পরিকল্পনা; শুনতে অবাস্তব মনে হলেও সামাজিক মাধ্যমে সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সৌদি আরবের ‘নিওম স্টেডিয়াম’ নামের এই প্রস্তাবিত ভেন্যুটি বিশ্ব ফুটবলে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন অনেকে। এই স্টেডিয়ামটি ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের সৌদি আরবের প্রস্তুতি পরিকল্পনার অংশ। আগামী ৮ বছরে দেশটি নতুন ১১টি স্টেডিয়াম নির্মাণ করবে, সঙ্গে সংস্কার করা হবে আরও ৪টি বিদ্যমান স্টেডিয়াম। ফিফায় জমা দেওয়া সৌদি আরবের বিড বইয়ে বলা হয়েছে, ‘নিওম স্টেডিয়াম হবে বিশ্বের সবচেয়ে অনন্য স্টেডিয়াম। মাঠ থাকবে মাটি থেকে ৩৫০ মিটার উঁচুতে, যেখানে শহরের নিজস্ব কাঠামো দিয়েই তৈরি হবে ছাদ। এটি হবে এক অনন্য অভিজ্ঞতা।’