আর্কাইভ
লগইন
হোম
রিমান্ড
হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে
মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় ‘১/১১’-এর আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ৪ দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। এদিন পল্টন মডেল থানার মামলায় ৩ দফায় ১৪ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মিরপুর মডেল থানার হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিনকে গ্রেফতার দেখানোসহ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে পুলিশ প্রহরায় তাকে আদালতে তোলা হয়।
2026-04-07
৮ দিনের রিমান্ডে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম
৮ দিনের রিমান্ডে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম
2025-07-16
ঢাকার যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমের ৮ দিনের রিমান্ড মন্জুর করেছেন ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত। এর মধ্যে মো. রাসেল হত্যা মামলায় ০৫ দিন ও লিটন উদ্দিন হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে জাহাংগীরকে আদালতে হাজির করা হয়। এরপর দুই মামলায় ০৫ দিন করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন।
রিট: সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে
রিট: সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে
2025-07-13
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ আজ রোববার (১৩ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। রিটে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সোমবার (১৪ জুলাই) এই রিটের ওপর শুনানি হতে পারে।