আর্কাইভ
লগইন
হোম
রাষ্ট্রদূত
ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমজান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন। আজ রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে উষ্ণভাবে স্বাগত জানান এবং ১৩তম সংসদ নির্বাচনে বিজয় ও সরকার গঠন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানানোর জন্য ফিলিস্তিনি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকার এবং ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী দ্বি রাষ্ট্র সমাধান এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে বাংলাদেশের ধারাবাহিক অবস্থানের কথা পুনরায় উল্লেখ করেন। উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা করে।
3 দিন আগে
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
2026-01-11
ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষভাবে তুরস্ক ও বাংলাদেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করার পাশাপাশি ভবিষ্যতে উন্নয়ন ও বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।
ইথিওপিয়ার আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনের ই-পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু
ইথিওপিয়ার আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনের ই-পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু
2025-12-06
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ মিশন আদ্দিস আবাবার রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লে. কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক শিহাব উদ্দিন খান, প্রশাসন ও অর্থ, ডিআইপির পরিচালক মো. আনোয়ার পারভেজ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।