আর্কাইভ
লগইন
হোম
যুদ্ধ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে: অর্থমন্ত্রী
দেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অব্যাহত থাকলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে। এটা কঠিন সময়, আমাদের স্বীকারই করতে হবে। একে তো অর্থনীতির ভঙ্গুর অবস্থায় আমরা দায়িত্ব নিয়েছি। সঙ্গে সঙ্গে এই যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে, সেটার কারণে অর্থনীতির উপর বড় চাপ সৃষ্টি হয়েছে এবং এই যুদ্ধ যদি চলতে থাকে চাপটা আরও বাড়তে থাকবে। আজ রোববার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয়, বিশেষ করে জ্বালানি নিরাপত্তায় খুব সজাগ আছি। ইতোমধ্যে আমাদের জ্বালানি যে প্রকিউরমেন্ট—ভালো ব্যবস্থাপনার মাধ্যমে এখনো অব্যাহত আছে। যাতে জ্বালানির অভাবে মিল-কারখানা, পাওয়ার সেক্টর বাধাগ্রস্ত না হয়। সেটা এখনো মোটামুটি স্থিতিশীল আছে।
4 দিন আগে
ইসরাইলি হামলায় গাজায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত
ইসরাইলি হামলায় গাজায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত
2025-06-21
গাজা উপত্যকায় খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে ইসরাইলের একের পর এক বিমান ও স্থল অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ শনিবার (২১ জুন) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের ৩৪ জন সরাসরি ত্রাণ নেওয়ার সময় হামলার শিকার হন। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলার স্থানগুলো ছিল গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে। উল্লেখ্য, এই ফাউন্ডেশনটি ইসরাইল ও যুক্তরাষ্ট্র সমর্থিত একটি বিতর্কিত সংস্থা। এদিকে সবচেয়ে ভয়ারবহ প্রাণঘাতীর ঘটনা ঘটেছে গাজার কেন্দ্রে। যেখানে খাবার সংগ্রহের জন্য অপেক্ষা করা সাধারণ মানুষের ওপর ইসরাইলি বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে।
রাশিয়া-ইউক্রেনের বন্দি বিনিময়: কিয়েভে ড্রোন হামলার মধ্যেই হয়েছে
রাশিয়া-ইউক্রেনের বন্দি বিনিময়: কিয়েভে ড্রোন হামলার মধ্যেই হয়েছে
2025-05-25
গতকাল শনিবার (২৪ মে) রাশিয়া ও ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যেই একযোগে আরও ৩০৭ জন করে বন্দিকে মুক্তি দিয়েছে। এর আগের দিনও উভয় পক্ষ ৩৯০ জন যোদ্ধা ও বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছিল। এক সপ্তাহান্তে দুই পক্ষ মিলিয়ে এক হাজারের বেশি বন্দি মুক্তি দিতে যাচ্ছে, যা গত ৩ বছরের মধ্যে সর্ববৃহৎ বন্দি বিনিময়। এই বিনিময়ের পূর্বে চলতি মে মাসের শুরুতে ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেন মুখোমুখি শান্তি আলোচনায় বসে, যেখানে ১,০০০ জন বন্দি মুক্তি দেওয়ার ব্যাপারে চুক্তি হয়। বন্দি বিনিময়ের কয়েক ঘণ্টা পূর্বে রাশিয়া কিয়েভে একটি বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা চলমান যুদ্ধের অন্যতম ভয়াবহ আক্রমণ বলে বিবেচিত হচ্ছে।