আর্কাইভ
লগইন
হোম
মোটরসাইকেল দুর্ঘটনা
ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত
বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে ঝালকাঠির রায়াপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন করিব সাগর নিহত হয়েছেন। এই সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক ঝালকাঠি স্টেশন রোডের থাই ব্যবসায়ী সোহেল হোসেন। আজ রোববার (১২ এপ্রিল) দুপুর ১টার পরে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ও ব্যবসায়ী সোহেল হোসেন বরিশাল থেকে মোটরসাইকেলে করে ঝালকাঠি ফিরছিলেন।
3 ঘন্টা আগে
হবিগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় তরুণী নিহত
হবিগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় তরুণী নিহত
2025-12-06
হবিগঞ্জ জেলা শহরের পোদ্দারবাড়ি এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে সুজিনা আক্তার (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত সুজিনা সদর উপজেলার পইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে। চাপা দেওয়া ট্রাকটি পুলিশ আটক করেছে এবং মোটরসাইকেলচালক তরুণ তার লাশ রাস্তার পাশে ফেলে রেখে চলে যান। মোটরসাইকেলের পেছনে বসে হবিগঞ্জ শহরের দিকে আসার পথে পোদ্দারবাড়ি ফিলিং স্টেশনের কাছে ছিটকে পড়ার পর পেছন থেকে আসা ট্রাক মেয়েটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠায়।
মেহেরপুরের গাংনীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
মেহেরপুরের গাংনীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
2025-11-22
মেহেরপুর জেলার গাংনী উপজেলায় পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতাসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আকুবপুর ও বাওট ভূটির দোকান নামক স্থানে এই দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন- গাংনী উপজেলার বাওট গ্রামের আব্দুল হান্নান ওরফে ভূটি বিশ্বাসের ছেলে আওয়ামী লীগের স্থানীয় নেতা মিজানুর রহমান ওরফে ক্যাপ্টেন (৬০) এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হিদিরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে তাছিম (২৫)।