আর্কাইভ
লগইন
হোম
মোটরসাইকেল
যশোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
যশোরে ট্রাকের সঙ্গে মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে শাওন (২১) নামে একজন নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মারফি (২০) গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল ) রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের জগহাটি বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাওন যশোর সদর উপজেলার আহসাননগর গ্রামের আবু বিশ্বাসের ছেলে। আহত মারফি একই গ্রামের মৃত লতিফের ছেলে।
6 দিন আগে
পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত
পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত
2025-12-24
পটুয়াখালী জেলার কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ঢাকাগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। মহাসড়কের মোস্তফাপুর অটোবিচ রাইসমিলের কাছে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মো. সাইফুল (১৭)। তিনি উপজেলার মজিদবাড়িয়া গ্রামের জাকির হোসেন ছেলে। সাইফুল নাওভাঙা কামিল মাদ্রসার দাখিল শ্রেণির শিক্ষার্থী। জানা যায়, সাইফুল পাখিমারা বাজারে কোচিং সেন্টারে ক্লাশ শেষ করে নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুয়াকাটা থেকে ঢাকাগামী একটি বাস সজোরে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
হাদির জন্য খাস দিলে দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
হাদির জন্য খাস দিলে দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
2025-12-18
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন্য সবার কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাদির জন্য দোয়া প্রার্থনা করেন। উপদেষ্টা বলেন, ‘আপনারা সবাই ওসমান হাদির জন্য খাস দিলে দোয়া করুন। যদি সবাই দোয়া করেন, হাদি নিশ্চয়ই ফিরে আসবেন। এখন তার জন্য দোয়া খুবই জরুরি।’ তিনি আরও বলেন, ‘জুমার নামাজে সবাই যেন তার জন্য দোয়া করেন।’ পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদেরও নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার আহ্বান জানান তিনি।
সুত্রাপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
সুত্রাপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
2025-12-11
ঢাকায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তুলসী দাস (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।গতকাল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সূত্রাপুরে উইজডম স্কুলের সামনের সড়কে পায়ে হেঁটে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।  নিহত তুলসী দাস সূত্রাপুরের ৩৯ নম্বর জাস্টিজ চার্চ রোড এলাকার বাসিন্দা এবং প্রকাশ চন্দ্র দাসের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।