আর্কাইভ
লগইন
হোম
মাহফুজ আলম
মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীন প্রধানের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভসের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি’ গঠিত হয়েছে। এই কমিটিতে মোট ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার (০৬ মার্চ) আংশিক এই কমিটি ঘোষণা করা হয়। নিজেদের ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজ আলম ও ডা. তাজনুভা জাবীন। কমিটিতে আরও রয়েছেন- আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।
6 দিন আগে
বোতল ছুড়ে মারা সেই শিক্ষার্থী ছাড়া পেয়ে যা জানালেন
বোতল ছুড়ে মারা সেই শিক্ষার্থী ছাড়া পেয়ে যা জানালেন
2025-05-17
‘ডিবি কার্যালয়ে ২৬ ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়েছে আমাকে’- ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর গত রাতে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সেই আলোচিত ইশতিয়াক হোসাইন। গতকাল শুক্রবার (১৬ মে) তিনি সাংবাদিকদের কাছে এমন দাবি করেন। ইশতিয়াক জানান, ‘আমাকে বৃহস্পতিবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টায় আমার বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আমার বাসায় জানানো হয় আজকে দুপুর ২টায়। আমি পুরো সময়টা অজ্ঞাত ছিলাম। ডিবি কার্যালয়ে আমাকে ২৬ ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়। বিভিন্ন রকম প্রশ্ন করে অনেকরাত পর্যন্ত আমাকে সজাগ রাখা হয়। আমাকে ফাঁসির আসামিদের সঙ্গে জেল হাজতে রাখার চেষ্টা করা হয়েছিল।’ ইশতিয়াক আরও বলেন, ‘আমাকে অনেক নাম্বার থেকে কল করে হুমকি দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে যে, আমার ওপর মব আক্রমণ চালাবে, বাসা থেকে বের হলে আমার ক্ষতি করবে। আমি আতঙ্কিত ছিলাম এবং এখনো কিছুটা আতঙ্কিত।’
উপদেষ্টা মাহফুজ আলমকে বোতল নিক্ষেপকারীর পরিচয় প্রকাশ
উপদেষ্টা মাহফুজ আলমকে বোতল নিক্ষেপকারীর পরিচয় প্রকাশ
2025-05-15
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন এসময় তাকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এমন সময় তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হলে সেটি গিয়ে উপদেষ্টার মাথায় আঘাত করে। জানা যায়, বোতল নিক্ষেপকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ভিডিও দেখে তাকে চিহ্নিত করা হয়েছে। বোতল নিক্ষেপকারী ওই যুবকের নাম ইশতিয়াক হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।