আর্কাইভ
লগইন
হোম
বুবলী
নায়িকা বুবলী এবার গায়িকা হলেন
আসন্ন ঈদুল ফিতরে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির দুর্দান্ত সব আয়োজনের একটি হচ্ছে দুই ভুবনের দুই জনপ্রিয় তারকার একসঙ্গে গান। এবার সেই পরিবেশনায় জুটি হলেন অভিনেত্রী শবনম বুবলী ও গায়ক ইমরান মাহমুদুল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইত্যাদি জানিয়েছে, পেশাদার সংগীতশিল্পী না হয়েও ইমরানের সঙ্গে চমৎকারভাবে গানটি গেয়েছেন বুবলী। অভিনয়ে জনপ্রিয় বুবলীর টিভিতে গাওয়া এটিই প্রথম গান। বলা যায়, এই গানের মাধ্যমেই বুবলীর গায়িকা হিসেবে আত্মপ্রকাশ। অর্থাৎ ইত্যাদির মাধ্যমে নায়িকা বুবলী গায়িকা হলেন। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। দ্বৈতভাবে গেয়েছেন ইমরান ও বুবলী।
2026-03-09
শাকিব খান জন্মদিনে সময় কাটালেন দুই ছেলের সঙ্গেই
শাকিব খান জন্মদিনে সময় কাটালেন দুই ছেলের সঙ্গেই
2025-03-29
শুক্রবার (২৮ মার্চ) সুপারস্টার শাকিব খানের জন্মদিন ছিল। দিনটি ঘিরে ছিল নানা ধরনের আয়োজনও। আর বিশেষ এই দিনে বড় ছেলে আব্রাম খান জয় ও ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গেই কেক কেটে উদযাপন করেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক। আর সেসব ছবি গতকাল শুক্রবার রাতেই ফেসবুকে শেয়ার করেছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। অপুর পোস্ট করা ছবিতে দেখা যায়, ছেলে আব্রামের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন শাকিব খান। নায়কের জন্য আনা হয়েছে একটি সুন্দর লাল কেক। সেখানে আব্রামের তরফ থেকে লেখা- হ্যাপি বার্থডে, মাই কিং-পাপা। বাবার প্রতি ভালোবাসা প্রকাশ শুধু কেকের ওপরেই সীমাবদ্ধ থাকেনি। নিজের হাতে একটি ক্যানভাসে বিশেষ উক্তি লিখে রাখে আব্রাম। সঙ্গে থাকে ছোট্ট হাতের আঁকিবুঁকি।