আর্কাইভ
লগইন
হোম
বিশ্ববিদ্যালয়
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী সুবাইতার আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল পদচারণা
আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (আইআইইউএম) কম্পিউটার সায়েন্সের বাংলাদেশি শিক্ষার্থী সুবাইতা আরওয়া তরুণ কণ্ঠ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে নিজের পরিচয় গড়ে তুলেছেন। বিতর্ক, যুব ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে কাজের মাধ্যমে তিনি শুধু বিশ্ববিদ্যালয়ে নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তিনি দেয়ার ওয়ার্ল্ডের গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসাডর এবং ইয়ুথ হাব মালয়েশিয়ার ইয়ুথ এসডিজি এজেন্ট হিসেবে সক্রিয় রয়েছেন। সুবাইতার বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো বিতর্ক এবং শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম। আইআইইউএমের আইসিটি স্টুডেন্টস সোসাইটিতে তিনি যুক্ত হয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহায়তা এবং অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস পরিবেশ তৈরি করতে কাজ করছেন।
5 দিন আগে
ভর্তি পরীক্ষাতে ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে: শাবি উপ-উপাচার্য
ভর্তি পরীক্ষাতে ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে: শাবি উপ-উপাচার্য
2026-01-13
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে। এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা এবং ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে এই তথ্য জানান উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। পাশাপাশি শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘স্বপ্ন সারথি সম্মেলন ২০২৬’
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘স্বপ্ন সারথি সম্মেলন ২০২৬’
2026-01-10
‘স্বপ্ন সারথি হই—নিজে বদলালেই দেশ বদলাবে’ স্লোগানে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরতে অনুষ্ঠিত হলো ‘স্বপ্ন সারথি সম্মেলন ২০২৬’। আজ শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল আউয়াল। সম্মেলনের আয়োজক প্রতিষ্ঠানগুলো হলো—আমাদের পাঠশালা; ছায়াতল বাংলাদেশ; নতুনের শান্তি নিবাস; মজার ইশকুল, স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন, হাসিমুখ সমাজকল্যাণ সংস্থা, আপন ফাউন্ডেশন, ছওয়াব ফাউন্ডেশন, ইয়ুথ ফর বাংলাদেশ ও ঈদগাহ গার্লস হাই স্কুল, দিনাজপুর।