আর্কাইভ
লগইন
হোম
বিজিবি
বৃহস্পতিবার ৩ জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি, ঢাকার প্রবেশপথে বসবে চেকপোস্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে রাজধানী ঢাকাসহ ৩ জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এই তথ্য জানান। এই সময় জানানো হয়, ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়ন এলাকায় মোট ৩৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫টি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের ২টি আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের ৪টি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের ৩টি আসনে ৮ প্লাটুন দায়িত্ব পালন করবে।
2026-01-28
হবিগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য ও ট্রাক জব্দ
হবিগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য ও ট্রাক জব্দ
2025-10-19
হবিগঞ্জে পিকআপসহ প্রায় দেড় কোটি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব পণ্য জব্দ করে। হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল ও ট্রাক নিয়মানুযায়ী সিজার তালিকা করে জেলা কাস্টমস কর্তৃপক্ষের বরাবরে জমা করা হয়েছে। জব্দকৃত বাকি মাল কাস্টমস অফিসে জমার কার্যক্রম চলছে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গত শুক্রবার (১৭ অক্টোবর) মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময়ে সন্দেহজনক একটি ট্রাক (ট্রাক নং ঢাকা মেট্রো ট-১৮-৮৩৬৭) থামিয়ে তল্লাশী করে মালিকবিহীন ও কোনো প্রকার বৈধ কাগজপত্র ও মালামালের চালান কপি ব্যতীত ট্রাকের ভিতরে অভিনব কায়দায় মাছের খাবারের বস্তা ও সারের বস্তায় আড়ালে লুকানো অবস্থায় বিপুল পরিমান ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় সোয়া ১ কোটি টাকা।
বিছনাকান্দি সীমান্ত থেকে বিজিবির হাতে আটক ভারতীয় গরু-মহিষের বড় চালান
বিছনাকান্দি সীমান্ত থেকে বিজিবির হাতে আটক ভারতীয় গরু-মহিষের বড় চালান
2025-10-08
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত থেকে এ যাবৎকালের সবচেয়ে বড় ভারতীয় অবৈধ গরু ও মহিষের চালান আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, আজ বুধবার (০৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ইটাচুকি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৩৭টি ভারতীয় অবৈধ গরু জব্দ করা হয়। অপরদিকে, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় লাফার্জ বিওপি টহলদল পৃথক অভিযানে ৩২টি এবং অপর একটি এলাকায় আরও ১০টি মহিষসহ মোট ৪২টি ভারতীয় মহিষ আটক করে।