আর্কাইভ
লগইন
হোম
বিচারপতি
সাবেক এমপি ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ রোববার (০৫ এপ্রিল) বেলা পৌনে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ জমা দেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এই সময় সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন ও তদন্ত কর্মকর্তা আমিনুর রশিদ।
2026-04-05
ইমরান খান জামিন পেলেন ৮ মামলায়
ইমরান খান জামিন পেলেন ৮ মামলায়
2025-08-21
কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের মে মাসে সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পর্কিত ৮টি মামলায় জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সর্বোচ্চ আদালত তার জামিন মন্জুর করেছেন। বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে সুপ্রিম কোর্টের ৩ সদস্যের বেঞ্চ লাহোর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইমরান খানের আপিল মন্জুর করেছে, যা ২০২৩ সালের সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট ৮টি মামলায় তার জামিন আবেদন খারিজ করে দিয়েছে। আদালত ৭২ বছর বয়সি ইমরান খানকে অন্য কোনও মামলায় অভিযুক্ত না করা হলে মুক্তির নির্দেশ দিয়েছে। তবে, দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে কারাগারেই থাকতে হবে।
আপিল বিভাগের নতুন দুই বিচারপতি শপথ
আপিল বিভাগের নতুন দুই বিচারপতি শপথ
2025-03-25
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতি শপথ নিয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এর পূর্বে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে নতুন আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। রাষ্ট্রপতির আদেশে সোমবার (২৪ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।