আর্কাইভ
লগইন
হোম
বজ্রবৃষ্টি
বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
ঢাকাসহ সারাদেশের জন্য বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল বুধবার (০৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়। সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
6 দিন আগে
সারাদেশে নিম্নচাপের প্রভাবে সকাল থেকে বৃষ্টি, ঝড়ের আশঙ্কা
সারাদেশে নিম্নচাপের প্রভাবে সকাল থেকে বৃষ্টি, ঝড়ের আশঙ্কা
2025-05-29
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। আজ বৃহস্পতিবার (২৯ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ০২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বর্ষা দেশের ওপর সক্রিয় হওয়ায় উপকূলে ঝড়ের আশঙ্কা রয়েছে। তাই সকল সমুদ্রবন্দরে বহাল রাখা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। এছাড়া মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকেও উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বলেও জানান তিনি।
রাজধানী ঢাকাসহ ২৭ অঞ্চলে বজ্রঝড়ের সতর্কতা
রাজধানী ঢাকাসহ ২৭ অঞ্চলে বজ্রঝড়ের সতর্কতা
2025-04-17
ঢাকাসহ ২৭টি অঞ্চলে বজ্রঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে এমন সতর্কতা দেয় সংস্থাটি। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ভোলা, বরগুনা, নোয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতিঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।