আর্কাইভ
লগইন
হোম
বগুড়া
বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেছেন। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পৌর ভবনে তিনি এই ফলক উন্মোচন করেন। এর ফলে প্রতিষ্ঠার প্রায় দেড়শ বছর পর বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনের মর্যাদা পেল। এটি দেশের ১৩ তম সিটি কর্পোরেশন। ফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের অনেকদিনের দাবি ছিল, সেটি আজ পূরণ হলো। বগুড়া সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করলো। বগুড়াকে একটি মডেল টাউনে পরিণত করার যে দাবি তা সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। 
2026-04-20
খালেদা জিয়ার আঙুলের ছাপ নিয়েই মনোনয়ন দাখিল বগুড়া-৭ আসনে
খালেদা জিয়ার আঙুলের ছাপ নিয়েই মনোনয়ন দাখিল বগুড়া-৭ আসনে
2025-12-29
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। খালেদা জিয়ার অসুস্থতার কারণে মনোনয়নপত্রে তার স্বাক্ষরের জায়গায় আঙুলের ছাপ নেওয়া হয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারের (লালু) নেতৃত্বে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করা হয়। এই সময়  উপস্থিত ছিলেন- শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ও গাবতলী পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
ঋণখেলাপি থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ চেম্বার আদালতের, নির্বাচন করতে বাধা নেই
ঋণখেলাপি থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ চেম্বার আদালতের, নির্বাচন করতে বাধা নেই
2025-12-29
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম ঋণখেলাপির তালিকা থেকে অবিলম্বে বাদ দেয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ফলে বগুড়া থেকে নির্বাচন করতে তার আর কোনো বাধা নেই। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন। পাশাপাশি হাইকোর্টের দেওয়া আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, আইনজীবী মোস্তাফিজুর রহমান। ইসলামী ব্যাংকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল কাইয়ুম।