আর্কাইভ
লগইন
হোম
ফ্রান্স
ফ্রান্সে এমসি ইনস্টিটিউটের সুধী সমাবেশ
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে ইসলামী শিক্ষা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরতে মাল্টি কালচারাল (এমসি) ইনস্টিটিউট ফ্রান্সের উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১২ এপ্রিল) বিকেলে প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত ওভারভিলিয়ে এলাকায় এমসি ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসে এই সমাবেশের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল প্রফেসর বদরুল বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা এমসি ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং প্রবাসী সন্তানদের ধর্মীয় ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
2 দিন আগে
ফ্রান্সের প্যারিসে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ
ফ্রান্সের প্যারিসে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ
2025-12-23
ফ্রান্সের প্যারিসে জুলাই বিপ্লবের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শহরের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। অনুষ্ঠান পরিচালনা করেন শাখার সদস্য সচিব মো. সাফওয়াত হোসেন (রাব্বি রাজ)।
বিশ্বকাপের ইতিহাসে প্রথম: সেমিফাইনালের পূর্বে মুখোমুখি হবে না শীর্ষ ৪ দেশ
বিশ্বকাপের ইতিহাসে প্রথম: সেমিফাইনালের পূর্বে মুখোমুখি হবে না শীর্ষ ৪ দেশ
2025-11-26
আসন্ন ২০২৬ বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো এমন এক পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, যেখানে শীর্ষ বাছাই করা ৪টি দেশ সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হতে পারবে না। ফিফা নিশ্চিত করেছে যে, টুর্নামেন্টের উত্তেজনা শেষ পর্যন্ত ধরে রাখতে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকে ড্রয়ে এমনভাবে বিন্যস্ত করা হবে যেন তারা শেষ চারের আগে একে অপরের বাধা হয়ে না দাঁড়ায়। ফিফার ঘোষণা অনুযায়ী, প্রথম বাছাই স্পেন ও দ্বিতীয় বাছাই আর্জেন্টিনাকে ‘পেয়ার’ বা জোড়া করে ড্রয়ের সম্পূর্ণ বিপরীত দুটি অর্ধে রাখা হবে। একইভাবে তৃতীয় বাছাই ফ্রান্স ও চতুর্থ বাছাই ইংল্যান্ডকেও আলাদা অর্ধে রাখা হবে। এর ফলে, যদি এই ৪টি দেশ নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়, তবে সেমিফাইনালের আগে ইংল্যান্ডের সঙ্গে স্পেন বা আর্জেন্টিনার দেখা হওয়ার কোনো সুযোগ নেই। আর ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের দেখা হতে পারে কেবল ফাইনালে।
নভেম্বরেই ফ্রান্স প্রবাসীদের ভোটার নিবন্ধন
নভেম্বরেই ফ্রান্স প্রবাসীদের ভোটার নিবন্ধন
2025-11-04
এই নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সময়ে চালু করা হবে ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ। যার মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করতে পারবেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল। দূতাবাস সূত্রে জানা গেছে, ফ্রান্সসহ আরও একাধিক দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে, বিদেশে বসবাসকারী যে কোনো বাংলাদেশি নাগরিক অনলাইনে ফর্ম-২এ পূরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদ এবং সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি।