আর্কাইভ
লগইন
হোম
প্রবাস
দীর্ঘ ৭ বছর পর টিভি পর্দায় ফিরছেন বিপাশা হায়াত
এক সময়ের টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। ৯০ দশকের এই তারকা আবারও দীর্ঘ ৭ বছর পর টেলিভিশনের পর্দায় ফিরছেন। তবে সেটা কোনো চরিত্রের প্রয়োজনে নয়, একটি পডকাস্ট অনুষ্ঠানের অতিথি হয়ে। আজ শনিবার (০৪ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টিভি-এর পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিপাশা। এটি তার অংশগ্রহণে প্রথম কোনো পডকাস্ট অনুষ্ঠান। বিগত ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন এই অভিনেত্রী। নাটক, সিনেমা থেকে দূরে থাকলেও চিত্রকলার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছেন তিনি।
2 দিন আগে
ছুটিবিহীন মে দিবস প্রবাসে
ছুটিবিহীন মে দিবস প্রবাসে
2025-05-01
আমরা কমবেশি প্রায়ই সবাই জানি মে দিবস কেন প্রবর্তন হয়েছে, তাই এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে যেটা বলার আছে মে দিবস সম্পর্কে জানলেও এটা কয়জনের পালন করার সুযোগ রয়েছে বা এটা আদৌ কি শ্রমিকদের কোন কল্যাণে এসেছে? বিগত ২০১৫ সালে আমি স্টুডেন্ট ভিসায় সাইপ্রাস যাওয়ার পর পড়াশোনার পাশাপাশি ওয়ার্কশপের কাজে যোগ দিই। প্রথম বছর মনে করেছিলাম ১লা মে সরকারি বন্ধ, মে দিবসের আগেরদিন বসকে বলেছিলাম আগামীকাল আমাদের ছুটি না? সে হেসে বলল ‘মে দিবস’ এটা আবার কি? এ সম্পর্কে আমি কিছু জানি না। আসলেই ঐ দেশের প্রায় লোক মে দিবস সম্পর্কে অবগত নয়। অবগত হবার কথাও না। কারণ মে দিবসটি মূলত বিশেষ  যে কারণে চালু করা হয়েছিল, ১২ ঘণ্টা সাধারণ ডিউটির পরিবর্তে ৮ ঘণ্টা করা হয়েছে। পশ্চিমা বিশ্বে ১২ ঘণ্টা ডিউটি নাই বললেই চলে। ৮ ঘণ্টার বাইরে যা করবে তা ওভারটাইম হিসেবে মজুরি পরিশোধ করা হয়, সেজন্য তারা মে দিবসটিকে এতটা গুরুত্বপূর্ণ মনে করে না। যার ফলে সরকারিভাবে সেদিন কোন ছুটি নেই।