আর্কাইভ
লগইন
হোম
পিএসএল
পাকিস্তানে খেলার ছাড়পত্র পেলেন বাংলাদেশি যেসকল ক্রিকেটাররা
আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন বাংলাদেশের পাঁচ তারকা ক্রিকেটার। তাদের খেলার এনওসি (অনাপত্তি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা লিগটিতে খেলতে পারবেন ১২ এপ্রিল পর্যন্ত। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। তার আগেই পাকিস্তান থেকে ফিরতে হবে মোস্তাফিজ-রিশাদদের। পিএসএলে এবারের আসরে সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। একই দলে খেলবেন পারভেজ হোসেন ইমন। নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।
2 দিন আগে
মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে ধুম্রজাল!
মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে ধুম্রজাল!
2025-05-15
চলতি আইপিএল মৌসুমে মোস্তাফিজুর রহমানের অংশ নেওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও দিল্লি ক্যাপিটালস তাকে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের জায়গায় দলে নিয়েছে, কিন্তু তিনি গতকাল বুধবার (১৪ মে) রওনা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে, বাংলাদেশ দলের হয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। বিসিবির মধ্যে এই পরিস্থিতি ঘিরে চলছে জটিল হিসাব-নিকাশ। ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার কারণে আইপিএল ও পিএসএল সাময়িকভাবে স্থগিত হয়েছিল। এ প্রেক্ষাপটে বাংলাদেশের বোর্ড চাইছে একদিকে যথাযথ সিদ্ধান্ত নিতে, অন্যদিকে প্রতিবেশী বোর্ডগুলোর (বিসিসিআই ও পিসিবি) সঙ্গে সম্পর্কও রক্ষা করতে।