আর্কাইভ
লগইন
হোম
পর্যটক
অভ্যন্তরীণ পর্যটন বৃদ্ধি ও টেকসই সমাধানে বাংলাদেশ
পর্যটনের দিক দিয়ে বাংলাদেশ ছোট কিন্তু অপার সম্ভাবনার দেশ। সুন্দরবনের গহীন অরণ্য থেকে শুরু করে কক্সবাজারের দীর্ঘ সমুদ্র সৈকত, সিলেটের অপরূপ চা বাগান থেকে পার্বত্য চট্টগ্রামের মেঘে ঢাকা পাহাড়, এভাবেই দেশের বুকে ছড়িয়ে আছে অসংখ্য পর্যটন আকর্ষণ। অন্যদিকে, বাংলাদেশের জনগোষ্ঠীকে উপজীব্য করে পর্যটন শিল্প তরান্বিত হতে পারে। যদিও দেখা যায় প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি নিজের দেশ না ঘুরে বিদেশে ঘুরতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করেন। অভ্যন্তরীণ পর্যটনকে শক্তিশালী করতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। অর্থনীতি যখন সমৃদ্ধ হয়, মানুষের হাতে উদ্বৃত্ত অর্থ আসে। আর সেই অর্থের একটি বড় অংশ যায় ভ্রমণ ও পর্যটনে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অধ্যাপক ড্যানি রডরিকের গবেষণা বলছে, একটি পরিবারের মোট আয়ের যে অংশ মৌলিক চাহিদা মেটানোর পরে বাঁচে, যাকে বলা হয় ‘ডিসপোজেবল ইনকাম’ বা বিবেচনাযোগ্য আয়। সেই আয় বাড়লে মানুষ বিনোদন ও ভ্রমণে বেশি ব্যয় করতে শুরু করেন।
2026-04-25
মালয়েশিয়া ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৩ লাখ পর্যটক টানতে চায়
মালয়েশিয়া ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৩ লাখ পর্যটক টানতে চায়
2025-12-08
আগামী ২০২৬ সালে মালয়েশিয়া বাংলাদেশ থেকে ৩ লাখ পর্যটক আকৃষ্ট করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। তিনি বলেন, পর্যটন, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক আদান–প্রদান আরও জোরদার করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বারনামার এক প্রতিবেদনে বলা হয়, ঢাকায় মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার উপলক্ষ্যে গতকাল শনিবার (০৭ ডিসেম্বর) রাতে এক গালা ডিনারে বক্তৃতাকালে হাইকমিশনার বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক আস্থা, শ্রদ্ধা ও অভিন্ন প্রত্যাশার ভিত্তিতে আরও দৃঢ় হয়েছে।
বান্দরবানের নাফাখুম জলপ্রপাতে নিখোঁজের দুইদিন পর পর্যটকের লাশ উদ্ধার
বান্দরবানের নাফাখুম জলপ্রপাতে নিখোঁজের দুইদিন পর পর্যটকের লাশ উদ্ধার
2025-11-17
বান্দরবান জেলার থানচি উপজেলার নাফাখুম জলপ্রপাতে নিখোঁজের দুইদিন পর মো. ইকবাল হোসেন নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পাথরে আটকা থাকা অবস্থায় লাশটি উদ্ধার করে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, থানচি উপজেলার দুর্গম নাফাখুম জলপ্রপাত ভ্রমণে যায় ঢাকার ডেমরা এলাকা থেকে আসা ১১ জনের একটি টিম। গত শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে সফরসঙ্গীদের সঙ্গে নাফাখুম জলপ্রপাতের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হন মো. ইকবাল হোসেন (২৫) নামে ঐ পর্যটক। দীর্ঘ ৮ ঘণ্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিজিবি, পুলিশ অভিযানে অংশ নেয়।
বান্দরবানে নাফাখুম জলপ্রপাতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ
বান্দরবানে নাফাখুম জলপ্রপাতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ
2025-11-15
বান্দরবান জেলার থানচি উপজেলায় নাফাখুম জলপ্ৰপাতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজর নাম মো. ইকবাল হোসেন (২৫)। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) ১১ জনের একটি টিম ভ্রমণে গেলে তিনি নিখোঁজ হন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলার দূর্গম নাফাখুম জলপ্রপাত ভ্রমণে যান ঢাকা ডেমরা এলাকা থেকে আসা ১১ জনের একটি টিম। গতকাল শুক্রবার বিকালে সফরসঙ্গীদের সঙ্গে নাফাখুম জলপ্রপাতের পানিতে গোসল নামেন। পানিতে সাঁতার কাটার সময়ে স্রোতের পানিতে ভেসে নিখোঁজ হন মো. ইকবাল হোসেন (২৫) নামে এক পর্যটক। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে বিজিবি ও আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।