না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি রোমানিয়ান ফুটবল কোচ
৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন রোমানিয়ার কিংবদন্তি কোচ মিরচা লুসেস্কু। দেশটির জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করার মাত্র ৫ দিন পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। কিংবদন্তি এই কোচের মৃত্যুতে ফুটবলবিশ্বে নেমেছে শোকের ছায়া।
গত বৃহস্পতিবার অনুশীলনের আগে অসুস্থ বোধ করার পদত্যাগ করেছিলেন লুসেস্কু। গত শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে রোমানিয়ান ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে তারা জানায়, ‘রোমানিয়ান ফুটবল কেবল একজন কোচকেই হারায়নি, বরং একজন মেন্টর, স্বপ্নদ্রষ্টা এবং জাতীয় প্রতীককেও হারিয়েছে।’