আর্কাইভ
লগইন
হোম
নির্বাচন
শেরপুরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি
শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) বিকালে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। অন্তর্বর্তী সরকার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সরকারের এক বিবৃতিতে বলা হয়, সহিংসতার সঙ্গে সম্পর্কিত যেকোনো প্রাণহানি অগ্রহণযোগ্য এবং গভীরভাবে দুঃখজনক।
2026-01-29
জোহরান মামদানির ট্রানজিশন টিমের সদস্য হলেন ৯ বাংলাদেশি
জোহরান মামদানির ট্রানজিশন টিমের সদস্য হলেন ৯ বাংলাদেশি
2025-11-25
নতুন বছরের ০১ জানুয়ারি মামদানি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ শহর ও বিশ্বের বাণিজ্যিক রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন। গত ০৪ নভেম্বর ৩৪ বছর বয়সী মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন। ইতিহাসে গৌরবোজ্জ্বল রেকর্ড সৃষ্টি করে প্রথমবারের মতো কোনো মুসলিম মেয়র সিটির দায়িত্ব গ্রহণ করবেন। মেয়র হিসেবে তার ট্রানজিশনকালীন সময়ে, অর্থাৎ অভিষেক কমিটিতে ০৯ জন বাংলাদেশি বংশোদ্ভূত স্থান পেয়েছেন। তারা হলেন- নাগরিক আন্দোলনের নেত্রী কাজী ফৌজিয়া, জনসংগঠক আব্দুল আজিজ ভূঁইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক, আসালের সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম চৌধুরী, ফারিহা আক্তার, আরমান চৌধুরী সিপিএ, শাহ রেহমান, তাজিন আজাদ এবং শ্যামতলী হক।
মাত্র প্রেমে পড়লাম, খুব শীঘ্রই বিষয়টি প্রকাশ্যে আনবো: বাঁধন
মাত্র প্রেমে পড়লাম, খুব শীঘ্রই বিষয়টি প্রকাশ্যে আনবো: বাঁধন
2025-11-24
তিনি পর্দার বাইরেও প্রতিবাদী কণ্ঠস্বর। জুলাই আন্দোলনেও তার ভূমিকা প্রশংসিত। তিনি দর্শকপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পর্দায় তিনি যেমন সফল ব্যক্তিগত জীবন তার উল্টো। একাধিকবার আঘাত পেতে হয়েছে এই অভিনেত্রীকে। তবে সেসব ভুলে নয়া সম্পর্কে জড়িয়েছেন বাঁধন। এই বিষয়ে বিস্তারিত শীঘ্রই সামনে নিয়ে আসবেন বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর একটা সময় কাটাচ্ছি। কাজ, জীবন ও আমার সন্তান নিয়ে- একটা সুন্দর সময় কাটাচ্ছি। আমার মা-বাবার সঙ্গে সম্পর্ক, আমার ভাইদের সঙ্গে সম্পর্ক- অনেক সুন্দর। আমি সেটা খুবই উপভোগ করছি। প্রেম সুন্দর। আমি প্রেমের সম্পর্কে থাকতে চাই। মাত্র তো প্রেমে পড়লাম, এখন এই সম্পর্ককে যত্ন করতে হবে। খুব শীঘ্রই প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনবো।
নির্বাচন নিয়ে পুলিশকে কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন নিয়ে পুলিশকে কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
2025-11-04
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে পুলিশকে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের কোনো অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার (০৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এই বার্তা দেন। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়- নির্বাচনে যদি পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দেয়, তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে?