আর্কাইভ
লগইন
হোম
নাহিদ ইসলাম
তাহজ্জুদের পরেই তারা সিল মারার পরিকল্পনা করছে: নাহিদ ইসলাম
এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি দল অন্য সব দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভেতর নিয়ে নিয়েছে। বলা হচ্ছে তাহাজ্জুদ নামাজের পর ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে। এতে বোঝা যায়, তাহজ্জুদের পরেই তারা সিল মারার পরিকল্পনা করছে। ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে। তবে ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবে।’ গত সোমবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে নাহিদ ইসলাম এনসিপির প্রার্থী মাহবুব আলমের পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট চান। মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। তিনি রামগঞ্জ উপজেলা বিএনপির ইছাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের ছেলে।
2026-01-28
এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: নাহিদ ইসলাম
এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: নাহিদ ইসলাম
2025-11-24
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ইতোমধ্যে ৩০০ প্রার্থী যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই তালিকা প্রকাশ করা হবে। গতকাল রোববার (২২ নভেম্বর) কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, আমাদের লক্ষ্য, উদ্দেশ্য বিশেষত আমরা সংস্কার ও বিচারের কথা বলছি, এই জায়গায় যদি কোনো রাজনৈতিক দল আমাদের সঙ্গে আসতে চায়, আমরা ‘ওপেন’ আছি। এনসিপি একককভাবে আগাবে। অন্য কেউ এনসিপির সঙ্গে আসবে কি না, এটা তাদের কাছে জিজ্ঞেস করুন।
লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না নির্বাচনের জন্য: নাহিদ ইসলাম
লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না নির্বাচনের জন্য: নাহিদ ইসলাম
2025-11-23
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। উদ্বেগ জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, সেই ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না। অনেক আগেই এই বিষয়ে বলেছি। বাংলাদেশের নির্বাচনি সংস্কৃতিতে জবরদখল, প্রশাসনের অপব্যবহার, টাকার প্রভাব, কালো টাকার ছড়াছড়ি, মাসল পাওয়ারের ব্যবহার- এসব আমরা বহুবছর ধরে দেখে ও শুনে আসছি। ফ্যাসিবাদী সময়ে তো মানুষ ভোট দিতেও পারেনি। ফলে এবারের নির্বাচন গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে—এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করি অনেক তরুণ, স্বপ্নবাজ ও দেশপ্রেমী মানুষ সংসদে আসবেন।
জামায়াত-এনসিপির শীর্ষ নেতারা বিএনপির যেসব প্রার্থীর বিরুদ্ধে লড়বেন
জামায়াত-এনসিপির শীর্ষ নেতারা বিএনপির যেসব প্রার্থীর বিরুদ্ধে লড়বেন
2025-11-05
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়। সেই অনুযায়ী প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে তাগিদও দিয়েছেন। নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পূর্ণ করার জন্য প্রস্তুতি শুরু করেছেন। নির্বাচন নিয়ে সংশয় কেটে যাওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যেও বইছে ভোটের হাওয়া। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনে দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। এরপর গত সোমবার (০৩ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি অথবা জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জন থাকলেও প্রায় ২০টির অধিক আসনে অনানুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। এরপর মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।