আর্কাইভ
লগইন
হোম
দুর্নীতি
সাবেক অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এসএম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এদিন দুদকের পক্ষে উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
6 দিন আগে
শেখ হাসিনার প্লট দুর্নীতি: রাজউক কর্মকর্তা আত্মসমর্পণ করেও ফিরে গেলেন
শেখ হাসিনার প্লট দুর্নীতি: রাজউক কর্মকর্তা আত্মসমর্পণ করেও ফিরে গেলেন
2025-10-15
ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে করা দুদকের ৩ মামলায় সাবেক সদস্য (স্টেট ও ভূমি) রাজউক কর্মকর্তা মোহাম্মদ খুরশীদ আলম আত্মসমর্পণের দরখাস্ত দিয়েও ফিরে গেছেন। আজ বুধবার (১৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। এদিন মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি খুরশীদ আলমের পক্ষে আইনজীবী আত্মসমর্পণ করে জামিনের আবেদন জমা দেন। তবে বিচারক এজলাসে ওঠার আগেই তিনি আদালত এলাকা ত্যাগ করে চলে যান।
‘বাফুফের অনুরোধে’ দেশ ছাড়ার অনুমতি পেলেন কাজী সালাহউদ্দিন
‘বাফুফের অনুরোধে’ দেশ ছাড়ার অনুমতি পেলেন কাজী সালাহউদ্দিন
2025-10-14
দেশের ক্রীড়াঙ্গনে ফ‍্যাসিস্টের দুই দোসরের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পালিয়ে গেলেও রয়ে গেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন। গত বছরের ০৫ আগস্টের পর সালাহউদ্দিন দেশ ছেড়ে যাবার নানা উপায় খুঁজছিলেন। কিন্তু হালে পানি পাননি। অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাহউদ্দিন ও তার সহযোগী বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত‍্যাহার করেছে। ‘এইতো আপার কাছ থেকে আসলাম’। ‘আপা ফোন করেছিলেন। কালকেই যেতে বললেন’- এভাবেই বিভিন্ন সময়ে নিজেকে জাহির করতেন কাজী সালাহউদ্দিন। আর সালাহউদ্দিনের এই ‘আপা’ অন্য কেউ নন, খোদ ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত ২০০৮ সালের শেষ দিকে বাফুফের সভাপতি হয়ে শেখ হাসিনার পতনের পর পর্যন্ত গদি দখলে রেখেছিলেন সালাহউদ্দিন। শুধু শেখ হাসিনাই নয়, সালাহউদ্দিনের দহরম মহরম ছিল শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীর সঙ্গেও। ববি সিদ্দিকীর আশ্রয় প্রশ্রয়েই ফুটবলাঙ্গণ তথা ক্রীড়াঙ্গণে একজন দানবে পরিণত হয়েছিলেন সালাহউদ্দিন। গত বছর ০৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর টেলিফোনে তার খোঁজ-খবর রাখতেন সালাহউদ্দিন। এখন আর টেলিফোনে নয়, শেখ হাসিনার সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য উন্মুখ হয়ে আছেন ফুটবলের এই দুর্নীতিবাজ সম্রাট।
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু
2025-09-28
লাতিন আমেরিকার দেশ পেরু সরকার বিরোধী বিক্ষোভে এখনও উত্তাল। দেশটির জেন-জি তরুণরা আবারও প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য স্থানীয় সময় গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) রাস্তায় নামে। এক সপ্তাহ পূর্বে, রাজধানীতে হওয়া বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যেখানে ডজনখানেক পুলিশ কর্মকর্তা, প্রতিবাদকারী ও সাংবাদিক আহত হন। এই বিক্ষোভ শুরু হয় গত ২০ সেপ্টেম্বর, যখন দেশটির পেনশন ব্যবস্থায় এমন একটি সংস্কার আনা হয়, যেখানে ১৮ বছরের ঊর্ধ্বে সব পেরুবাসীর জন্য কোনো একটি পেনশন প্রদানকারীর সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক করা হয়। তবে এই বিক্ষোভের পেছনে প্রেসিডেন্ট বোলুয়ার্তে ও কংগ্রেসের প্রতি দীর্ঘদিনের ক্ষোভও বড় ভূমিকা রেখেছে।