আর্কাইভ
লগইন
হোম
থাইল্যান্ড
২৮ বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
২৮ বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। আজ সোমবার (১৩ এপ্রিল) দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, রাজ্যের পেকান নেনাস ডিপোতে আটক অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। যেসব আটক অভিবাসী তাদের শাস্তি সম্পন্ন করেছেন, তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
11 ঘন্টা আগে
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ
2025-12-14
কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের কারণে জাতীয় নারী ফুটবল দল থেকে অনেকটাই আড়ালে চলে যাওয়া সাবিনা খাতুন, মাসুরা পারভীন ও মাতসুশিমা সুমাইয়াকে নতুনভাবে সামনে আনল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে তাদের মূল ফুটবল দলে নয়, বরং ফেরানো হচ্ছে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে। আগামী বছরের জানুয়ারিতে থাইল্যান্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ১৮ সদস্যের বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। প্রকাশিত স্কোয়াডে জায়গা পেয়েছেন সদ্য সাফজয়ী দলের অভিজ্ঞ খেলোয়াড় সাবিনা খাতুন, মাসুরা পারভীন, নিলুফা ইয়াসমিন, মাতসুশিমা সুমাইয়া ও কৃষ্ণা রানী সরকার। পাশাপাশি ২০২২ সালের সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য মার্জিয়া এবং মিশরাত জাহান মৌসুমীকেও রাখা হয়েছে প্রাথমিক দলে।
থাইল্যান্ড নতুন করে হামলা চালায় কম্বোডিয়ায়
থাইল্যান্ড নতুন করে হামলা চালায় কম্বোডিয়ায়
2025-12-14
কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে থাইল্যান্ড। ‘নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে’ এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি। এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, আজ রোববার (১৪ ডিসেম্বর) পর্যন্ত দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তে সংঘর্ষ হয়েছে। এর পূর্বে থাইল্যান্ডের সঙ্গে থাকা সব ধরনের সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় কম্বোডিয়া। এ দুই দেশের মধ্যে রয়েছে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। ঔপনেবিশ আমলে ভাগ করা এই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সীমান্তবর্তী কিছু অঞ্চল নিজেদের বলে দাবি করে তারা। নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন। যারমধ্যে সেনার পাশাপাশি বেসামরিক মানুষও আছেন।
৬ দিনের সংঘাতে থাইল্যান্ড-কম্বোডিয়ায় নিহত ২৩, বাড়িঘর ছাড়া ৭ লাখ মানুষ
৬ দিনের সংঘাতে থাইল্যান্ড-কম্বোডিয়ায় নিহত ২৩, বাড়িঘর ছাড়া ৭ লাখ মানুষ
2025-12-13
দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাতের গত ৬ দিনে নিহত হয়েছেন কমপক্ষে ২৩ জন এবং বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন প্রায় ৭ লাখ মানুষ। দুই দেশের কর্মকর্তা ও সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে এই তথ্য। কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এজেন্সি কম্পুচিয়া প্রেস জানিয়েছে, গত ০৭ ডিসেম্বর সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত কম্বোডিয়ায় নিহত হয়েছেন ১১ জন এবং আহত হয়েছেন ৭৬ জন বেসাামরিক। সেই সঙ্গে সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৪০৩ জন নাগরিক।