আর্কাইভ
লগইন
হোম
ডিএসসিসি
ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশে ৬ প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশে ৬ সিটি করপোরেশনে গত ২২ ফেব্রুয়ারি দেওয়া প্রশাসক নিয়োগের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আবেদনে ৩০ দিনের মধ্যে এসব সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন করতে নির্দেশনা চাওয়া হয়েছে। গতকাল বুধবার (০৪ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম কিবরিয়াসহ ৬ জন এই রিট করেন। রিটে বিবাদী করা হয়েছে স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ ৬ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে।
1 দিন আগে
বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম এখন ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ
বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম এখন ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ
2025-03-27
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’ রাখা হয়েছে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বিভিন্ন সড়ক, ভবন ও স্থাপনার নামও পরিবর্তন করা হয়েছে।     ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান গণমাধ্যমকে জানান, ‘নামকরণ সংক্রান্ত কমিটির প্রস্তাব অনুযায়ী বোর্ড সভায় তা গৃহীত হয়। এরপর সেটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। সেখান থেকে অনুমোদনের পর নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে।’ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে বিগত ২০১৯ সালে ৬ অক্টোবর পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। তার নামেই এবার এই সড়কটির নামকরণ করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।