আর্কাইভ
লগইন
হোম
ডলার
বিশ্বকাপ ফুটবল ২০২৬: নজিরবিহীন লোকসানের আশঙ্কা
কারণ, আগের আসরের চেয়ে এবার ১৬টি দল বাড়ায় অংশগ্রহণ ফি কার্যত বাড়ছে না। কিন্তু খরচ বেড়ে যাওয়ায় উলটো লোকসানের আশঙ্কা করছে ইউরোপের কয়েকটি দেশ। ব্রিটেনের দ্য গার্ডিয়ান ও পিএমিডিয়ার এক যৌথ অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। আর্থিক ক্ষতি এড়াতে ফিফাকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অন্ত|ত ১০টি দেশ।আসন্ন ২০২৬ বিশ্বকাপে প্রতিটি দলকে অংশগ্রহণ বাবদ ৯ মিলিয়ন ও প্রস্তুতির খরচের জন্য ১.৫ মিলিয়ন ডলার দিচ্ছে ফিফা। অর্থাৎ কোনো ম্যাচ না জিতে গ্রুপপর্ব থেকে বিদায় নিলেও অন্তঃত ১০.৫ মিলিয়ন ডলার পাওয়া যাবে। গত ২০২২ কাতার বিশ্বকাপেও অঙ্কটা একই ছিল।
2 দিন আগে
সর্বোচ্চ রেকর্ড গড়ার পর সোনার দামে বড় পতন, কমেছে রূপার দামও
সর্বোচ্চ রেকর্ড গড়ার পর সোনার দামে বড় পতন, কমেছে রূপার দামও
2025-10-18
সর্বোচ্চ রেকর্ড উচ্চতায় ওঠার পর সোনার দামে হঠাৎ বড় পতন ঘটেছে। গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনকে নিয়ে নতুন মন্তব্য ও ডলারের শক্তিশালী অবস্থানের কারণে দাম কমে গেছে ২ শতাংশেরও বেশি। রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার দুপুরে (ইস্টার্ন টাইম ১টা ৩৮ মিনিটে) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ২.৬ শতাংশ কমে দাঁড়ায় ৪,২১.৪৮ ডলারে। এর পূর্বে সেশন চলাকালে দাম উঠেছিল ইতিহাসের সর্বোচ্চ ৪,৩৭৮.৬৯ ডলারে। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো স্বর্ণ ৪,৩০০ ডলার সীমা অতিক্রম করেছিল। তবুও সপ্তাহজুড়ে এর মোট বৃদ্ধি প্রায় ৪.৮ শতাংশ। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচারও ২.১ শতাংশ কমে বন্ধ হয় ৪,২১৩.৩০ ডলারে। অন্যদিকে, ডলার সূচক (ডিএক্সওয়াই) বেড়েছে ০.১ শতাংশ। ফলে বিদেশি ক্রেতাদের জন্য ডলার নির্ধারিত স্বর্ণের দাম আরও বেড়ে যায়।
প্রথম ফুটবলার হিসেবে রোনালদোর ইতিহাসে নতুন মাইলফলক
প্রথম ফুটবলার হিসেবে রোনালদোর ইতিহাসে নতুন মাইলফলক
2025-10-09
বিশ্বের ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবলে একের পর এক রেকর্ড ভাঙার পর এবার অর্থনৈতিক ক্ষেত্রেও নিজেকে ইতিহাসের পাতায় অমর করে রাখলেন পর্তুগালের এই তারকা। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এক বিলিয়ন ডলার তথা ১০০ কোটি ডলারের মালিক হলেন এই পর্তুগিজ সুপারস্টার। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১.৪ বিলিয়ন ডলার, বলে জানিয়েছে ব্লুমবার্গ। ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্সে সম্প্রতি রোনালদোর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকা তৈরি করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা, যেখানে বিশ্বের ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ স্যালারি, বিনিয়োগ, ব্যবসা, সম্পত্তি ইত্যাদির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয় এবং নিয়মিত হালনাগাদ করা হয়। ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরেই রোনালদো ও তার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার লিওনেল মেসি প্রায় সমান আয় করতেন।