আর্কাইভ
লগইন
হোম
জ্বালানি তেল
বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ালো সরকার
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহণ ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক-মালিকদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হবে ১১ পয়সা। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী।
7 ঘন্টা আগে
ইরান কেন হরমুজের পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব ?
ইরান কেন হরমুজের পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব ?
2026-03-30
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা আগ্রাসনের অবসানে সম্প্রতি তেহরান তাদের দাবিদাওয়ার একটি তালিকা দিয়েছে। তালিকায় নতুনভাবে এমন একটি দাবি যোগ করা হয়েছে, যা আগে তেহরানের শর্তের মধ্যে ছিল না। আর দাবিটি হলো, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ সাধারণত হরমুজ প্রণালীর মধ্য দিয়ে পরিবহণ করা হয়। ইরান এখন এটিকে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। ইরান গুরুত্বপূর্ণ এই জলপথকে বছরে কয়েক শত কোটি ডলার আয়ের উৎসে পরিণত করতে চাইছে। একইসঙ্গে হরমুজ প্রণালিকে বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রেও পরিণত করতে চাইছে তারা। ইরানের হামলার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় থমকে গেছে। এতে বৈশ্বিক জ্বালানিবাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। পারস্য উপসাগরের বাইরের দেশগুলোও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
১৯ ডিপোতে বিজিবি মোতায়েন: জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে
১৯ ডিপোতে বিজিবি মোতায়েন: জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে
2026-03-28
জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বাড়ায় অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিপোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে মোতায়েন কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে। ইউনিট সদর থেকে দূরবর্তী স্থানে দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।
আজ থেকে ২ টাকা কমে নতুন দামে বিক্রি হবে জ্বালানি তেল
আজ থেকে ২ টাকা কমে নতুন দামে বিক্রি হবে জ্বালানি তেল
2026-01-01
এবার দেশের বাজারে কমলো জ্বালানি তেলের দাম। প্রতি লিটারে ২ টাকা কমিয়ে ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে সরকার। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন। এর পূর্বে, বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।