আর্কাইভ
লগইন
হোম
জেলা প্রশাসক
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন খুবই ‘ক্রিটিক্যাল’: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল। দেশে আরও নির্বাচন হয়েছে, কিন্তু এটার স্বচ্ছতা আমরা নিজেরা যেমন চাই, তেমনি বিদেশিরাও এদিকে তাকিয়ে আছেন। সেইসঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গণভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে ‘ভোটের গাড়ির’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, গণভোট নিয়ে গ্রামের সাধারণ মানুষেরা না জানার কথা নয়। সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। তারা নিজেরাও ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাচ্ছেন। তিনি বলেন, দেশে অনেক সময় অনেক নির্বাচন হয়েছে। যে পার্টি এসেছে তারা নিজেদের মতো সংস্কার করেছে। গণভোটে পজেটিভ দিক আছে। এর আগে যেটা ঘটেছে তা হলো রাজনৈতিক দল ক্ষমতাবান হলে একতরফাভাবে কাজ করেছে। আমরা বলেছি যেই ক্ষমতায় আসুক তারা সিদ্ধান্ত নেবে। তবে আপনাদের সঙ্গে নিয়েই সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এ জন্যই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে হবে। তবেই বাংলাদেশের মানুষের ইচ্ছার, আশার প্রতিফলন ঘটবে।
2026-01-17
‘সুষ্ঠু নির্বাচনের জন্য জিহাদ ঘোষণা করেছে নির্বাচন কমিশন’: নির্বাচন কমিশনার
‘সুষ্ঠু নির্বাচনের জন্য জিহাদ ঘোষণা করেছে নির্বাচন কমিশন’: নির্বাচন কমিশনার
2025-11-10
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ভয় বা সংশয়ের কারণ নেই জানিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে। তিনি বলেন, ১৮ কোটি মানুষের প্রত্যাশা একটি সুন্দর নির্বাচন। অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি। এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, দেশবাসীকে একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দেব। আজ সোমবার (১০ নভেম্বর) কুমিল্লা বার্ডের অডিটোরিয়ামে আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাগড়াছড়িতে ‘অবরোধ’ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার
খাগড়াছড়িতে ‘অবরোধ’ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার
2025-10-04
উত্তাল খাগড়াছড়িতে ০৫ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষিত ‘অবরোধ’ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার (০৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল থেকে এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা দেওয়া এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, খাগড়াছড়ি ও গুইমারায় সংঘটিত সাম্প্রতিক নৃশংস গণহত্যার প্রেক্ষিতে গত ০১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপার, এনএসআই জেলা প্রধান, ডিজিএফআই জেলা প্রধান ও এএসপি (তদন্ত) প্রতিনিধিদের উপস্থিতিতে ‘জুম্ম ছাত্র-জনতা’-এর পক্ষ থেকে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে আমরা স্পষ্টভাবে আমাদের ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় এবং শহীদ পরিবারের প্রতি নগদ ৫০ হাজার টাকা দেওয়ার বিষয়টি জানানো হয়। 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন ঝিনাইদহে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন ঝিনাইদহে
2025-08-31
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজে গতি আনা এবং অধিভুক্ত কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ লাঘবে দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এরইমধ্যে কয়েকটি জেলায় আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়েছে। এবার এরসঙ্গে যুক্ত হলো ঝিনাইদহ। গতকাল শনিবার (৩০ আগস্ট) ঝিনাইদহ সদরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো এবং ফলক উন্মোচনের মাধ্যমে নতুন এই আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। ঝিনাইদহ আঞ্চলিক কেন্দ্র থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও মাগুরা জেলার কলেজসমূহের কার্যক্রম পরিচালনা করা হবে।