আর্কাইভ
লগইন
হোম
জুলাই আন্দোলন
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিনের জামিন
জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার আশরাফুল ওরফে ফাহিম নামে একজনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তার জামিন মন্জুর করেন। গত ০৭ এপ্রিল এই মামলায় তার বিরুদ্ধে করা দুই দিনের রিমান্ড আবেদন নামন্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন অপর একটি আদালত।ঐ দিন ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে শিরীন শারমিনকে গ্রেফতার করা হয়।
2 দিন আগে
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র স্বারকলিপি
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র স্বারকলিপি
2025-07-12
বাংলাদেশের রক্তাক্ত ছাত্র-জনতার অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’ যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে একটি স্মারকলিপি প্রদান করেছে। লন্ডনে হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মো. ওয়ারিসুল ইসলামের সঙ্গে এক দীর্ঘ বৈঠকে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’-এর নেতৃবৃন্দ ১৩ দফা দাবিসহ, ‘জুলাই সনদ’ এবং প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত সুপারিশসমূহ তুলে ধরেন। স্মারকলিপিতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য পৃথক অনুলিপি প্রদান করা হয়, যা হাইকমিশনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছানোর অনুরোধ জানানো হয়।
সত্য উদঘাটনে সহায়তার শর্তে রাজসাক্ষী মামুনকে ক্ষমার বিবেচনা: ট্রাইব্যুনাল
সত্য উদঘাটনে সহায়তার শর্তে রাজসাক্ষী মামুনকে ক্ষমার বিবেচনা: ট্রাইব্যুনাল
2025-07-12
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘রাজসাক্ষী’ হওয়া সাবেক পুলিশপ্রধান (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনার কথা জানিয়েছেন। তবে এর জন্য জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডে নিজের এবং প্রধান ও সহযোগী অভিযুক্তদের অপরাধের সত্য তথ্য প্রকাশ করতে হবে তাকে। আজ শনিবার (১২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ সংক্রান্ত লিখিত আদেশ প্রকাশ করা হয়। ট্রাইব্যুনালের আদেশে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ আল মামুনকে সুবিধাজনক সময়ে বিচারের সাক্ষী হিসেবে ডাকা হবে। এছাড়া তাকে কারাগারে আলাদা সেলে রাখা এবং তার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। গত ১০ জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছিল।