আর্কাইভ
লগইন
হোম
জিয়াউল ফারুক অপূর্ব
মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতা অপূর্ব
ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব গত বছরের ডিসেম্বরে মেয়ের বাবা হয়েছেন। সেই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেও মেয়েকে রেখেছিলেন আড়ালে। দুই মাস পেরোতেই অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতা। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দুইটি নতুন ছবি আপলোড করেন অপূর্ব। একটি ছবিতে স্নেহভরে কন্যা আনায়াকে কোলে নিয়ে থাকতে দেখা যায় অপূর্বকে। বাবা-মেয়ের আদুরে মুহূর্ত হৃদয় ছুঁয়েছে নেটেজেনদের। অন্য আরেকটি ছবিতে স্ত্রীর কোলে ছোট্ট আনায়া, পাশে আছেন অপূর্ব। পারিবারিক এমন আদুরে মুহূর্তও জয় করেছে ভক্তদের হৃদয়। 
3 ঘন্টা আগে