আর্কাইভ
লগইন
হোম
জাতীয় নাগরিক পার্টি
কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে: নাহিদ ইসলাম
বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে, জ্বালানি ফুরিয়ে গেছে। অথচ মন্ত্রীরা সংসদে বলছেন, জ্বালানির সংকট নেই। তারা বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছে। দেশের আইনশৃঙ্খলার যে ক্রমান্বয়ে অবনতি হচ্ছে, সেটাকেও অস্বীকার করছে বর্তমান সরকার।
2026-04-25
ভারতীয় সংবিধান, শেখ মুজিবের সংবিধান, ফ্যাসিবাদী সংবিধান আমরা চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী
ভারতীয় সংবিধান, শেখ মুজিবের সংবিধান, ফ্যাসিবাদী সংবিধান আমরা চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী
2026-03-20
বর্তমান সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন না আনলে সংবিধান বাতিলের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গত বুধবার (১৮ মার্চ) চাঁদপুর প্রেস ক্লাবে এনসিপির আয়োজনে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এই হুশিয়ারি দেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে নাকি এখন পরিবর্তন চলছে, এই পরিবর্তনটা শুরু করতে হবে সংবিধান থেকে। মূল সমস্যা হলো- এটি হলো ভারতীয় সংবিধান, শেখ মুজিবের সংবিধান। ফ্যাসিবাদী সংবিধান আমরা চাই না। আমরা বাংলাদেশের সংবিধান চাই। এখন আমরা কথা তুলেছি, সংবিধানের মৌলিক স্ট্রাকচারে ডেভেলপ করতে হবে। তারা সেটি না করলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। আমাদের  হয়তো সংবিধান ছুঁড়ে ফেলার কর্মসূচিতে যেতে হবে।