আর্কাইভ
লগইন
হোম
জাতিসংঘ মহাসচিব
ইসরাইলের পশ্চিম তীর দখলের পদক্ষেপে ট্রাম্পের বিরোধিতা
দখলকৃত পশ্চিম তীর সংযুক্তিকরণের বিষয়ে ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা গতকাল সোমবার (০৯ জানুয়ারি) জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ফিলিস্তিনি ভূখণ্ডে স্থিতিশীলতা বজায় রাখাকে এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যের সাথে সংগতিপূর্ণ বলে মনে করেন। রয়টার্সের বরাতে ওই কর্মকর্তা স্পষ্ট করেন যে একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরাইলকে নিরাপদ রাখে এবং বর্তমান মার্কিন প্রশাসন এই নীতিতেই অটল রয়েছে।
1 ঘন্টা আগে
ভারতের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণশক্তি ব্যবহার করবে পাকিস্তান: শেহবাজ
ভারতের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণশক্তি ব্যবহার করবে পাকিস্তান: শেহবাজ
2025-04-30
সাম্প্রতিক কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে প্রতিবেশি দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ভয়াবহ আকার ধারণ করেছে। এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। কেননা দুই দেশই পাল্টাপাল্টি তাদের পদক্ষেপের কথা জানাচ্ছে। ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে বলে গোয়েন্দারা তথ্য দিয়েছে। এতে পাকিস্তানও তাদের পাল্টা জবাব দেয়ার কথা জানিয়েছে। ভারতীয় আগ্রাসনের মোকাবিলায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে ফোনালাপের সময় তিনি এ হুঁশিয়ারি দেন। এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ। এতে বলা হয়, গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসের সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা দক্ষিণ এশিয়াতে চলমান সবচেয়ে আলোচিত বিষয়টি নিয়ে কথা বলেছেন।
গাজা এখন ‘হত্যাযজ্ঞের ক্ষেত্র’ হয়ে উঠেছে: জাতিসংঘ মহাসচিব
গাজা এখন ‘হত্যাযজ্ঞের ক্ষেত্র’ হয়ে উঠেছে: জাতিসংঘ মহাসচিব
2025-04-09
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজা এখন ‘হত্যাযজ্ঞের ক্ষেত্র’ হয়ে উঠেছে, কারণ ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ এলাকা লক্ষ্য করে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। এই বোমাবর্ষণে শিশুসহ বহু লোকজনের প্রাণ গেছে। গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আন্তোনিও গুতেরেস বলেন, সেখানকার বাসিন্দারা এক অসীম ‘মৃত্যুচক্রে’ আটকে পড়েছেন। উপত্যকাটিতে ইসরায়েলি বোমাবর্ষণ আবারো শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জরুরি সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (০৮ এপ্রিল) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাতিসংঘ মহাসচিব গাজায় ত্রাণ সরবরাহ নিয়ন্ত্রণে ইসরায়েলের নতুন প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এই প্রস্তাব ত্রাণ প্রবেশে আরও বেশি নিয়ন্ত্রণ আরোপ করবে।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাবেক জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে সাবেক জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সাক্ষাৎ
2025-03-27
সাবেক জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে বাংলাদেশের একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য সহায়তা ও পরামর্শ কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিওআও ফোরাম এশিয়া বার্ষিক সম্মেলনের সময় চীনের হাইনানে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, বান কি মুনকে বলেন, আমরা নতুনভাবে শুরু করতে চাই; আমরা আপনার সহায়তা ও পরামর্শ চাই। আমাদের এখন একটি দারুণ সুযোগ রয়েছে। বান কি মুন ড. ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ অনেক ভালো করবে। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন এমন এক নেতা পেয়েছে যিনি বিশ্বব্যাপী সম্মানিত।