আর্কাইভ
লগইন
হোম
চিকিৎসা
অভিনেতা তারিকুজ্জামান তপন না ফেরার দেশে
ঢাকাই চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান অপু। রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
2026-04-25
শিশু জন্মের পর কেন কাঁদে, কেন পরে হাসে?
শিশু জন্মের পর কেন কাঁদে, কেন পরে হাসে?
2025-12-20
প্রত্যেক শিশুই জন্মের পরেই কেঁদে ওঠে। একরত্তির কান্নার আওয়াজ পেলেই নিশ্চিন্তে হাসি ফোটে চিকিৎসক ও পরিবারের সবার মুখে। পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গে নবজাতক কেন কাঁদে, তার কি বৈজ্ঞানিক কোনো কারণ আছে? জন্মেই শিশু হাসছে- এমনটি কখনো হয় না কেন? অনেক সময়েই মা-বাবারা ভয় পান যে, শিশু এত কাঁদছে কেন। কোনো সমস্যা হলো কিনা। আসলে তা নয়; মাতৃগর্ভ থেকে বেরিয়ে প্রথম বাইরের আলো-বাতাসের সংস্পর্শে আসামাত্র শিশুর শরীর ও মস্তিষ্কে নানা বদল ঘটতে থাকে। তার বহির্প্রকাশ হয় একটিমাত্র অভিব্যক্তিতেই-সেটি হলো কান্না। সদ্যোজাত যদি জন্মানোর পর না কাঁদে, বরং তাহলেই মুশকিল। সে ক্ষেত্রে নানা রকম জটিল ও স্নায়বিক রোগের আশঙ্কাই করেন চিকিৎসকরা।
মেডিকেল বোর্ড গ্রীন সিগনাল দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
মেডিকেল বোর্ড গ্রীন সিগনাল দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
2025-12-06
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, মেডিকেল বোর্ড ‘গ্রীন সিগনাল’ দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপির পক্ষ থেকে তিনিই কাতারের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ রক্ষা করছেন। এনামুল হক চৌধুরী বলেন, ‘ম্যডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। সেই ভাবে তারা এখন প্রস্তুত রয়েছে।’ ‘এখন মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডাম বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সব কিছুই কাতার কর্তৃপক্ষ অ্যারেজমেন্ট করেছে।’ জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আনার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে খোলাশা করে তিনি বলেন, ‘জার্মানি থেকে অ্যাম্বুলেন্স … এটা ঠিক আছে। আমরা নই, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের এরেঞ্জমেন্টটা করে দিচ্ছে।’ ‘অর্থাৎ বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য রয়েল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে সব কিছু হচ্ছে। এখানে আমাদের কিছু নেই।’