পবিত্র ওমরাহ পালন করতে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব যাচ্ছেন।
গতকাল মঙ্গলবার (০৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ডা. শফিকুর রহমান পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
পবিত্র ওমরা পালন শেষে তিনি আগামী ০৬ মার্চ সকালে ঢাকা ফিরবেন বলে জানানো হয়েছে।