আর্কাইভ
লগইন
হোম
ঈদের ছুটি
প্রবাসীদের ঈদ উৎসব : হাসির আড়ালে গভীর শূন্যতা
দীর্ঘ এক মাস শেষে সিয়াম সাধনার পর যখন ঈদের চাঁদ আকাশে ধরা দেয়, তখন পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ, ভালোবাসা আর আত্মত্যাগের অনন্য এক বার্তা। সেই আনন্দের ঢেউ এসে লাগে বাংলাদেশি প্রবাসীদের মনেও। তবে রঙিন উৎসবের আড়ালেও জমে থাকে অজস্র না বলা গল্প, বুক ভরা দীর্ঘশ্বাস আর প্রিয়জনদের জন্য এক অদৃশ্য টান। মালয়েশিয়ার ব্যস্ত শহরগুলো বিশেষ করে কুয়ালালামপুর ঈদের সকালে যেন অন্য এক রূপ নেয়। নতুন পোশাকে সেজে প্রবাসীরা ছুটে যান ঈদের নামাজে। নামাজ শেষে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় সব মিলিয়ে মুহূর্তগুলোয় গড়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। ক্ষণিকের জন্য ভুলে যান দূরত্ব, ভুলে যান একাকিত্ব।
2 ঘন্টা আগে
শেষ কর্মদিবসে সচিবালয়ে ছিল ঈদের ছুটির আমেজ
শেষ কর্মদিবসে সচিবালয়ে ছিল ঈদের ছুটির আমেজ
2025-06-04
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে টানা ১০ দিনের ছুটি শুরু হচ্ছে আগামিকাল বৃহস্পতিবার (০৫ জুন)। ঈদ উদযাপিত হবে আগামী ০৭ জুন। এই ছুটি থাকবে সচিবালয়সহ সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে। আজ বুধবার (০৪ জুন) ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। আগামী ১৫ জুন (রোববার) থেকে আবার অফিস খুলবে। শেষ কর্মদিবসে সচিবালয়ে ছিল ঈদের আমেজ। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঈদের প্রস্তুতির ব্যস্ততা ও বিদায়ের ছোঁয়া ছিল স্পষ্ট। উপস্থিতিও ছিল তুলনামূলকভাবে কম। যারা এসেছেন, তারা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও বিদায়ী আলাপচারিতায় ব্যস্ত সময় কাটিয়েছেন।