আর্কাইভ
লগইন
হোম
আসিফ মাহমুদ
দল আমাকে ডিএসসিসির মেয়র পদপ্রার্থী হতে বলেছে: আসিফ মাহমুদ
এনসিপি থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদেপ্রার্থী হওয়ার পূর্বাভাস পেয়েছেন বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। আসিফ বলেন, ‘দলের পক্ষ থেকে আমাকে প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদ প্রার্থী হতে বলেছে। তবে এখনো চূড়ান্ত নয়।’
5 দিন আগে
ঢাকা-১০ আসনের ভোটার: এখান থেকেই নির্বাচন করতে চান আসিফ মাহমুদ
ঢাকা-১০ আসনের ভোটার: এখান থেকেই নির্বাচন করতে চান আসিফ মাহমুদ
2025-11-09
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার আবেদন করার পর সাংবাদিকদের জানিয়েছেন, কোন আসন থেকে নির্বাচন করবেন, সেটি এখনো চূড়ান্ত না হলেও ঢাকা থেকে নির্বাচন করবেন এ বিষয়টি নিশ্চিত। রোববার (০৯ নভেম্বর) দুপুরে ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার প্রক্রিয়া সম্পন্ন করেন এই উপদেষ্টা। পরে উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। আসিফ মাহমুদ বলেন, যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবো, এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকেই নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা। কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। কোন দল থেকে নির্বাচন করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, তারপরে দেখা যাক।
৯,০০০ তরুণকে প্রশিক্ষণের কারণ জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ
৯,০০০ তরুণকে প্রশিক্ষণের কারণ জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ
2025-11-08
রক্ষীবাহিনী বা মিলিশিয়া তৈরি করার উদ্দেশ্যে নয় বরং প্রায় ৯,০০০ তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে দেশের সার্বভৌমত্ব ও গণপ্রতিরক্ষায়। এই প্রকল্পটি নিয়ে তৈরি হওয়া নানা আলোচনা-সমালোচনার জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, এমনকি প্রকল্পটিকে নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রীয় নীতির অংশ হিসাবেই সরকারের সম্মতিতে এই প্রকল্প নেওয়া হয়েছে। প্রশিক্ষণে আগ্রহীদের নির্বাচনও করা হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে।  জানা গেছে, সারাদেশের ১৮-৩৫ বছর বয়সি তরুণ-তরুণীদের জুডো, কারাতে, তায়কোয়ান্দো এবং শুটিং প্রশিক্ষণে একটি প্রকল্প গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই প্রকল্পের আওতায় ৮,৮৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। ১০০টি স্লটে ভাগ করে আগামী ২ বছর দেওয়া হবে এই আবাসিক প্রশিক্ষণ। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি টাকা। তবে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বলা হলেও, এ প্রকল্প নিয়ে পক্ষে-বিপক্ষে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া, নানা জল্পনা-কল্পনা। 
এবার জাহানারার অভিযোগ নিয়ে মাশরাফির ফেসবুক পোস্ট
এবার জাহানারার অভিযোগ নিয়ে মাশরাফির ফেসবুক পোস্ট
2025-11-08
গতকাল শুক্রবার (০৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাশরাফি লিখেছেন, তিনি আশা করেন বিসিবির তদন্ত কমিটি যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। মাশরাফি লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও পুরো ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্বসহকারে দেখবে বলে আমি আশা করি। তদন্ত কমিটি যেন পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’ পোস্টের শেষে ‘নিরাপদ ক্রীড়াঙ্গন’ গড়ার আহ্বানও জানিয়েছেন তিনি, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেন সবার জন্য নিরাপদ থাকে, এইটাই আমাদের প্রত্যাশা।’