আর্কাইভ
লগইন
হোম
আর্জেন্টিনা
অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা
আগামী ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। একমাত্র সেই প্রীতি ম্যাচের জন্য লিওনেল মেসিকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই হবে লিওনেল মেসিদের শেষ ম্যাচ। এই ম্যাচের জন্য গতকাল বুধবার (১৮ মার্চ) রাতে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন স্কালোনি। চোটের কারণে আসন্ন প্রীতি ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টাইন স্কোয়াডে নেই স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ, ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন টমাস প্যালাসিওস ও গ্যাব্রিয়েল রোহাস।
2026-03-19
নারীদের কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ঢাকায়
নারীদের কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ঢাকায়
2025-10-16
বিশ্বের ১৪টি দেশের অংশ গ্রহণে আগামী ১৫-২৫ নভেম্বর কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ঢাকায়। অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলনে এমনটি জানায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে খেলা হবে। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘তারুণ্যর উৎসবের অংশ হিসেবে আমরা বিশ্বকাপ আয়োজন করছি। বিশ্বকাপ আয়োজন যেকোনো দেশের জন্যই মর্যাদার। “বিউটিফুল বাংলাদেশ” ভাবনা নিয়ে আমরা এর সঙ্গে বাংলাদেশ পর্যটন বোর্ডকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। জাতীয় খেলা হিসেবে আমরা কাবাডিকে সামনে নিতে চাই। এই টুর্নামেন্টের মাধ্যমে ইউরোপের সঙ্গেও আমাদের সম্পর্ক তৈরি হবে।’
বিদায়ী ম্যাচের পূর্বে মেসির হাতে বিশেষ এক জার্সি
বিদায়ী ম্যাচের পূর্বে মেসির হাতে বিশেষ এক জার্সি
2025-09-04
ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটা লিওনেল মেসির জন্য বিশেষ। কারণ কালই আর্জেন্টিনার মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটা খেলবেন তিনি। তার আগে তিনি পেলেন এক বিশেষ অতিথিকে। তার হাতে উঠল বিশেষ এক জার্সিও! বুয়েনস আয়ার্সের এএফএ সদর দপ্তরে তার সঙ্গে দেখা করতে আসেন গঞ্জালো গার্সিয়া। তিনি রেসিং ক্লাবের ষষ্ঠ বিভাগের বর্তমান কোচ। সঙ্গে এনেছিলেন একটি বিশেষ জার্সি, যা উপহার দেন মেসিকে। এই জার্সিটি ছিল ‘লা ক্রেমা’ নামের এক অপেশাদার ক্লাবের। ক্লাবটি ২০২৪ সালের কোপা পোত্রেরো জয়ী দল, যেটি আয়োজন করেছিলেন মেসির ঘনিষ্ঠ বন্ধু সার্জিও আগুয়েরো।
লুমেন ফিল্ডে ক্লাব বিশ্বকাপে ব্রাজিল ৪, আর্জেন্টিনা ০
লুমেন ফিল্ডে ক্লাব বিশ্বকাপে ব্রাজিল ৪, আর্জেন্টিনা ০
2025-06-26
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলের লুমেন ফিল্ডে খেলার ঘড়িতে তখন ৯৩ মিনিট। গ্যালারির দিকে তাকিয়ে এক ইতালিয়ান সাংবাদিক খেলার চেয়ে বেশি মন দিচ্ছিলেন রিভারপ্লেট সমর্থকদের দিকে। স্কোরবোর্ডে রিভার তখন ২-০ গোলে পিছিয়ে, বিদায় নিশ্চিত। কিন্তু গ্যালারির সেই সমর্থকদের দেখে বোঝার উপায় নেই-তাদের যেন হারজিতের কোনো বালাই নেই। তারা একসুরে গাইছিলেন, ভালোবাসার গান। সাংবাদিক মাথা নেড়ে বললেন, “বেলিস্মা, মেরাভিলিওসো (অপরূপ, অসাধারণ)। এ রকম দৃশ্য আমি কখনও দেখিনি।” কিন্তু ঠিক তখনই সব বদলে গেল। অলৌকিক প্রত্যাবর্তনের আশাকে একপাশে রেখে রিভার খেলোয়াড়রা যেন রণংদেহি হয়ে উঠল। মাঠে শুরু হলো বিশৃঙ্খলা। গঞ্জালো মোন্তিয়েল লাল কার্ড দেখে বেরিয়ে গেলেন, যদিও তার মতো আরও কয়েকজনের একই দশা হতে পারত। ম্যাচ শেষে তো রীতিমতো ধাওয়া-পাল্টা ধাওয়ার দৃশ্য! মার্কোস আকুনা নেদারল্যান্ডসের ডেনজেল ডামফ্রিসকে অনুসরণ করলেন ড্রেসিংরুম পর্যন্ত।