আর্কাইভ
লগইন
হোম
আমেরিকা
আমি যেকোনো সময় মরে যেতে পারি: অভিনেত্রী মাহিয়া মাহি
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। রূপালি পর্দার সঙ্গে পাল্লা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমান তালে সরব মাহি। ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি, ভালো লাগা কিংবা ক্যারিয়ারের আপডেট সবই ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিয়মিত। বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন মাহিয়া মাহি। সেখান থেকেই যেকোনো সময় মরে যেতে পারেন বলে এক ফেসবুক পোস্টে মাহি জানালেন।
6 দিন আগে
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের  ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা
2025-09-16
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন। তিনি অভিযোগ করেছেন, প্রায় একদশক ধরে পত্রিকাটি তার বিরুদ্ধে ‘মিথ্যার অভিযান’ চালাচ্ছে এবং এটি ‘র‌্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাট পার্টির ভার্চুয়াল মুখপাত্রে’ পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘আজ আমি দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি ও অপবাদের মামলা করতে পেরে সম্মানিত বোধ করছি। এটি আমাদের দেশের ইতিহাসে অন্যতম নিকৃষ্ট ও অধঃপতিত সংবাদপত্র, যা র‌্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাট পার্টির একটি ভার্চুয়াল মুখপাত্রে পরিণত হয়েছে।’