আর্কাইভ
লগইন
হোম
অস্ট্রেলিয়া
দেশীয় আবহে প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন সিডনিতে
বিশ্বের অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়ার মুসলিম উম্মাহর মধ্যেও আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশটিতে ঈদুল ফিতর উৎযাপিত হচ্ছে। দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে আজ (শনিবার) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। গেতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখার পরই অস্ট্রেলিয়ার বাংলাদেশখ্যাত লাকাম্বায় বেজে ওঠে সেই চিরচেনা সুর, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।’ এরপর ভোরের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ঈদের নামাজে অংশ নেন মুসল্লিরা। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রতিটি রাজ্যে আলাদা জামাত অনুষ্ঠিত হয়।
1 দিন আগে
অস্ট্রেলিয়ার নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র দপ্তর
অস্ট্রেলিয়ার নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র দপ্তর
2026-01-12
ইরানে চলমান বিক্ষোভের কারণে নিজের দেশের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, চলমান বিক্ষোভের কারণে পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে, যখন পরে দেশ ছাড়াই অসম্ভব হয়ে উঠবে। খবর ইরান ইন্টারন্যাশনালের। হালনাগাদ ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়, ‘এখনও বাণিজ্যিকভাবে ইরান ছাড়ার সুযোগ আছে, তবে সেগুলো ক্রমেই সীমিত হয়ে আসছে। আকাশসীমা বন্ধ হয়ে যেতে পারে এবং ফ্লাইট বাতিলও হতে পারে, ফলে পরে দেশ ছাড়ার সুযোগ নাও থাকতে পারে।’ সতর্কবার্তায় আরও বলা হয়, ‘আমাদের পরামর্শ অমান্য করে যদি আপনি ইরানে থেকে যান, তবে নিজের নিরাপত্তার দায়িত্ব আপনাকেই নিতে হবে। দীর্ঘ সময় এক জায়গায় আশ্রয় নিয়ে থাকতে প্রস্তুত থাকুন। পর্যাপ্ত পানি, খাবার ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখুন।’
অস্ট্রেলিয়া পুড়ছে দাবানলে, ৩৮ হাজার ঘরবাড়িতে বিদ্যুৎবিচ্ছিন্ন
অস্ট্রেলিয়া পুড়ছে দাবানলে, ৩৮ হাজার ঘরবাড়িতে বিদ্যুৎবিচ্ছিন্ন
2026-01-10
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে শতাধিক বাড়িঘর পুড়ে গেছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে প্রায় ৩৮,০০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এখনও ১০টির বেশি বড় আগুন সক্রিয় রয়েছে। ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে হাজার হাজার দমকলকর্মী মাঠে কাজ করেছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় তীব্র তাপপ্রবাহের মধ্যে এসব আগুনের সূত্রপাত হয়। তারা আরও জানিয়েছে, দাবানলে এখন পর্যন্ত ৩ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে এবং রাজ্যজুড়ে এখনও ১০টি বড় আগুন সক্রিয় রয়েছে। এই আগুনে বাড়িঘরসহ অন্তঃত ১৩০টির বেশি স্থাপনা ধ্বংস হয়েছে। পাশাপাশি আগুনের কারণে প্রায় ৩৮,০০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কর্তৃপক্ষের মতে, এটি ২০১৯–২০২০ সালের ভয়াবহ ব্ল্যাক সামার দাবানলের পর ভিক্টোরিয়ায় সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ড। সেই সময় তুরস্ক দেশের সমান এলাকা পুড়ে গিয়েছিল এবং প্রাণ হারিয়ে ছিল ৩৩ জন।
২০২৬ সালে বাংলাদেশের যতগুলো ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে
২০২৬ সালে বাংলাদেশের যতগুলো ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে
2026-01-03
এই নতুন বছরের শুরুতেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানুয়ারিতে কোনো খেলা না থাকলেও আগামী ফেব্রুয়ারি-মার্চে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করবে টাইগাররা। এই বিশ্বকাপ আসরটির যৌথভাবে দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। আগামী ০৭ ফেব্রুয়ারি থেকে ০৮ মার্চ পর্যন্ত চলমান এই আসরের ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপে থাকা বাকি দুই দেশ নেপাল ও ইতালি। এই মেগা ইভেন্ট শেষ করেই ভারত-অস্ট্রেলিয়াসহ ক্রিকেটের বাঘা বাঘা সব দলের বিপক্ষে সিরিজ খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দ্বিপাক্ষিক সিরিজে টাইগারদের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। মার্চে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এরপর ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড। কিউইদের সঙ্গে সিরিজ শেষে ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচ খেলতে আবারও পাকিস্তানকে আতিথেয়তা দেবে বাংলাদেশ।