আর্কাইভ
লগইন
হোম
অভিনেতা
অভিনেতা তারিকুজ্জামান তপন না ফেরার দেশে
ঢাকাই চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান অপু। রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
2026-04-25
আমিও রক্তমাংসের মানুষ- বলেই কাঁদলেন আফরান নিশো
আমিও রক্তমাংসের মানুষ- বলেই কাঁদলেন আফরান নিশো
2026-04-05
এবারের ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমাটি দর্শকদের মাঝে যেমন সাড়া ফেলেছে, তেমনি হৃদয়ও ছুঁয়ে গেছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার পেছনের গল্প বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি এই অভিনেতা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন, যা বেশ আলোচনা তৈরি করেছে আফরান নিশোর ভক্তমহলে। সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী পূজা চেরি, প্রযোজক রেদোয়ান রনি ও শাহরিয়ার শাকিল। তাদের সঙ্গে ছিলেন সিনেমার গল্পের সেই বাস্তব চরিত্র নূর— যার ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো। সিনেমার প্রেক্ষাপট ও নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে আফরান নিশো আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ‘দেখুন, আমিও তো রক্তমাংসের মানুষ।’ এইটুকু বলেই তিনি স্তব্ধ হয়ে যান এবং পরক্ষণেই কান্নায় ভেঙে পড়েন।