আর্কাইভ
লগইন
হোম
ডলি সায়ন্তনী
যে কারণে ভেঙেছিল রবি চৌধুরী-ডলি সায়ন্তনীর সংসার
রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী সংগীতশিল্পী দম্পতি হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন। হঠাৎ করেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। বিষয়টি অবাক করেছিলো দুই তারকার ভক্তদেরও। কিন্তু কেন ভেঙে গিয়েছিলো ভালোবেসে গড়া তাদের সুখের সংসার? পুরনো সম্পর্কের সেই অজানা টানাপড়েন এবং বিচ্ছেদের কারণ নিয়ে দীর্ঘ সময় পর মুখ খুললেন রবি চৌধুরী। সম্প্রতি এক পডকাস্টে এসে ব্যক্তিগত জীবনের চাঞ্চল্যকর তথ্য দিলেন ‘প্রেম দাও’ খ্যাত গায়ক রবি চৌধুরী। ডলি সায়ন্তনীর সঙ্গে ডিভোর্সের ব্যাপারে তিনি জানান, ডলির ফোনে ‘দুলাভাই’ নামে সেভ করা নম্বর থেকে পরকীয়ার সন্দেহের শুরু। সন্দেহে ডলির অভিভাবককে ডেকে সেই ফোন নম্বরটি যাচাই করা হলে দেখা যায় ঐ নামে তাদের কোনো দুলাভাই নেই। ‘দুলাভাই’ নামে সেভ করা ঐ ব্যক্তির সঙ্গে ডলির পরকীয়ার প্রমাণ হওয়ায় ডলিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন রবি চৌধুরী।
23 ঘন্টা আগে