আর্কাইভ
লগইন
হোম
বিনোদনজগতের
ঈদে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’
দেশের বিনোদন জগতের সেরা ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নির্মাতা হানিফ সংকেত প্রতিটি ঈদেই একটি করে নাটক নির্মাণ করে থাকেন। আর সেই নাটকটি নির্মাণ করেন শুধু এটিএন বাংলার জন্যই। এবারেও তার ব্যতিক্রম নয়। তাই প্রতিবারের মতো এবারও ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পাশাপাশি একটি নাটকও দেখতে পাবেন দর্শকরা। হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, সেই সঙ্গে গল্পেও থাকে আলাদা স্বাদ ও বৈচিত্র্য। এর পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। এবারের নাটকেও থাকছে তেমন বৈচিত্র্যময়। এবারের নাটকের নাম— ‘ভালোবেসে অবশেষে’।
2026-03-16
শিল্পীদের নিরাপত্তা চাইলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ
শিল্পীদের নিরাপত্তা চাইলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ
2025-11-18
বর্তমানে বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ থেকে এই চাঞ্চল্যকর খবর প্রকাশ হওয়ার পর শোবিজ অঙ্গনে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে কিছুটা বিভ্রান্তি থাকলেও পরিস্থিতি সামলাতে দ্রুতই মাঠে নামেন অভিনেত্রী মেহজাবীন। আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী। রোববার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া শুনানি শেষে তাদের জামিন মন্জুর করেন। এদিন আদালতে আত্মসমর্পণ করেন তারা। এই সময় তাদের আইনজীবী তুহিন হাওলাদার জামিন চেয়ে আবেদন করেন।
অভিনেতা মুশফিক ফারহান মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের আবদার মেটালেন
অভিনেতা মুশফিক ফারহান মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের আবদার মেটালেন
2025-10-11
দেশের বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি অভিনয়ে ব্যস্ততার মাঝেও জীবনকে পরিপূর্ণভাবে সাজাতে পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালনে ছুটে গেছেন। বর্তমানে মক্কা নগরীতে অবস্থান করছেন মুশফিক আর ফারহান। সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তা শেয়ার করে নিয়েছেন এ অভিনেতা। সেখানে ভিডিওতে দেখা গেছে, তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরিফের সামনে বসে আছেন। আবেগভরা কণ্ঠে তিনি বলেন, আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার কাবা শরিফের সামনে এসেছি। তিনি বলেন, কালো পাথরে চুমু দিতে পেরেছি— এটি আল্লাহর অশেষ রহমত। এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই। আল্লাহ সবাইকে এ পবিত্র স্থানে আসার তাওফিক দিন। আর সবাই আমার জন্য দোয়া করবেন বলেও জানান এ অভিনেতা। আরেকটি নতুন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে, মক্কার কিছু পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন মুশফিক আর ফারহান। এর পাশাপাশি তাদের আবদার মিটিয়ে জড়িয়ে ধরে কুশলবিনিময় করছেন এ অভিনেতা।