আর্কাইভ
লগইন
হোম
ইউজিসি
৭ কলেজ নতুন বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ইউজিসির অধীনে চলবে
৭ কলেজ নতুন বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ইউজিসির অধীনে চলবে
2025-05-19
সম্প্রতি সরকার এই ৭ কলেজকে একটি একক প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে 'ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়' প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি একটি হাইব্রিড মডেলে পরিচালিত হবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে ৪০% ক্লাস অনলাইনে এবং ৬০% শারীরিক উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। ৭ কলেজের জন্য অনুষদ-ভিত্তিক ক্যাম্পাস চালু করা হতে পারে। যেমন, সরকারি তিতুমীর কলেজে ব্যবসায় শিক্ষা অনুষদ থাকবে বলে জানা গেছে। অন্যান্য কলেজগুলোতে অন্যান্য অনুষদ হতে পারে। তবে, প্রয়োজনীয় আইনি অনুমোদন, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক প্রস্তুতির কারণে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সময় লাগবে। অস্থায়ীভাবে কলেজগুলোকে তত্ত্বাবধান করবে ইউজিসি। এ অবস্থায় যেকোনো এক কলেজের অধ্যক্ষ ৭ কলেজের জন্য প্রশাসক নিযুক্ত হবেন।
পিএইচডি প্রোগ্রাম চালু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শীঘ্রই সিদ্ধান্ত ঘোষণা
পিএইচডি প্রোগ্রাম চালু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শীঘ্রই সিদ্ধান্ত ঘোষণা
2025-05-12
বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ। তিনি জানান, সার্বিক সক্ষমতা যাচাই করে উপযুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি চালুর অনুমোদন দেওয়া হবে। আজ সোমবার (১২ মে) ইউজিসির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ (সংশোধনী ২০২৪) বিষয়ক অংশীজনের মতামত গ্রহণের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।