আর্কাইভ
লগইন
হোম
ঢাকা
ঈদ শেষে শহরমুখী মানুষ, ট্রেনের সিগন্যাল ত্রুটিতে সিডিউল বিপর্যয়
ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটির শেষ দিন আজ সোমবার (২৩ মার্চ)। কাল থেকে অফিস শুরু। তাই আজই রাজধানীমুখী মানুষের চাপ বেড়েছে। এর মধ্যেই কমলাপুর রেলস্টেশনে সংকেত (সিগন্যাল) ব্যবস্থার সাময়িক ত্রুটির কারণে ট্রেন চলাচলে সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এতে সকালে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছেড়ে গেছে। কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, ভোর ৪টা ৪০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত স্টেশনের কম্পিউটার বেইজড ইন্টারলকিং (সিবিআই) অপারেটিং সিস্টেম সাময়িকভাবে বিকল ছিল। এর ফলে ভোর রাতে ঢাকায় প্রবেশ করা এবং সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রায় ১০টি ট্রেন বিলম্বিত হয়। তিনি বলেন, সকাল ৯টার পর থেকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছেড়েছে। এছাড়া দুপুর, বিকেল ও রাতে চলাচলকারী ট্রেনগুলোতেও বিলম্বের আশঙ্কা নেই।
2026-03-23
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে পুশইন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে পুশইন
2025-12-14
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ভিভিষন সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ। আজ রোববার (১৪ ডিসেম্বর) ভোরে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ভিভিষন বিওপির সদস্যরা তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে গোমস্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিজিবি জানায়,ঐ সীমান্ত পিলার ২১৯/৭১/আর হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি নামক স্থানে তাদের দেখতে পেয়ে আটক করা হয়। আটককৃত ১৫ জনের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন মহিলা এবং ২ জন শিশু রয়েছে। তাদের মধ্যে ৩ জন খুলনা, ৭ জন যশোর, ২ জন নড়াইল, ১ জন সাতক্ষীরা, ১ জন মানিকগঞ্জ ও ১ জন ঢাকা জেলার বাসিন্দা। আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক।
এবার লটারিতে ৫২৭ থানার ওসিদের পদায়ন করা হলো
এবার লটারিতে ৫২৭ থানার ওসিদের পদায়ন করা হলো
2025-12-02
বাংলাদেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়নের জন্য লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই থানার ওসিদের পদায়ন হলো। নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ওসি পদায়নের আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ওপর ভিত্তি করেই এই লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। পদায়নকৃতদের নামের তালিকায় প্রস্তাবিত লেখা রয়েছে। ৫২৭ থানার মধ্যে মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি।
ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর
ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর
2025-11-26
বাংলাদেশের রাজধানী ঢাকা জনসংখ্যার দিক থেকে বিশ্বের নবম অবস্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। যে গতিতে ঢাকার জনসংখ্যা বাড়ছে, তাতে ২০৫০ সাল নাগাদ ঢাকাই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। টোকিওকে তিনে ফেলে ঢাকা উঠেছে দুইয়ে। আজ বুধবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আলজাজিরা। এর পূর্বে বিশ্বের বৃহৎ শহরের শীর্ষে ছিল জাপানের রাজধানী টোকিও। তবে টোকিওকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় স্থানে ঢাকা, আর তৃতীয় স্থানে নেমে গেছে টোকিও। সবশেষ ২০০০ সালের দিকে জাতিসংঘ টোকিওকে সবচেয়ে বড় শহর হিসেবে চিহ্নিত করেছিল। এবার তাদের পেছনে ফেলেছে জাকার্তা।