আর্কাইভ
লগইন
হোম
জাতীয় রাজস্ব বোর্ড
অনলাইনে আয়কর ই-রিটার্ন দাখিল ৪০ লাখ ছাড়িয়েছে
চলতি ২০২৫-২৬ করবর্ষে অনলাইনে ৪০ লাখেরও বেশি করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। এরমধ্যে করযোগ্য সীমার নিচে আয় দেখিয়েছেন ২২ লাখ ৮২৭ জন করদাতা। বাকিরা করযোগ্য। গতকাল বুধবার (০৪ মার্চ) এই তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ। সূত্র জানায়, দাখিলকৃত ই-রিটার্নের মধ্যে ২৮,৬৬,৬১৮ জন পুরুষ এবং ১১,৩৬,০০৩ জন নারী করদাতা। তাদের মধ্যে বেতন খাতে আয় দেখিয়েছেন ১৬,১০,৭৫০ জন পুরুষ এবং ৪,৭৮,৫৬৬ জন নারী করদাতা। বাড়ি ভাড়া খাতে আয় দেখিয়েছেন ১,৮৭,৭৫৪ জন পুরুষ এবং ৮৪,৪৭৭ জন নারী করদাতা। করযোগ্য সীমার নিচে আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ১৪,৩৫,৬৩০ জন এবং নারী করদাতার সংখ্যা ৭,৬৫,১৯৭ জন।
11 ঘন্টা আগে
প্রতি ১০০ জন করদাতার ৭০ জনই শূন্য কর দেয়: অর্থ উপদেষ্টা
প্রতি ১০০ জন করদাতার ৭০ জনই শূন্য কর দেয়: অর্থ উপদেষ্টা
2025-07-10
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতে, প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য কর দেয়, যা অবিশ্বাসযোগ্য। যারা তথ্য দিচ্ছে তাদের হিসাব খতিয়ে দেখা উচিত বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান পেপার সাবমিট করেন, যার বেশিরভাগই মানসম্পন্ন না। গতকাল বুধবার (০৯ জুলাই) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিটে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন এফআরসির চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভুঁইয়া।
এখন থেকে আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে দাখিল বাধ্যতামূলক
এখন থেকে আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে দাখিল বাধ্যতামূলক
2025-07-01
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সিঙ্গেল উইন্ডো সিস্টেমের আওতায় আমদানি ও রপ্তানি পণ্যচালানের শুল্কায়নে ১৯টি সংস্থার ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) আজ মঙ্গলবার (০১ জুলাই) থেকেই অনলাইনের মাধ্যমে দাখিল করতে হবে। এনবিআরের একটি প্রকল্পের অধীনে বাস্তবায়িত, বিএসডাব্লিউ হচ্ছে একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম যা ব্যবসাগুলিকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় সকল প্রয়োজনীয় সিএলপির জন্য প্রযোজ্য হবে। এই সুবিধা ব্যবহার করতে, আমদানিকারক ও রপ্তানিকারকদের www.bswnbr.gov.bd এ তাদের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) ব্যবহার করে নিবন্ধন করতে হবে।